QuickkCart Books

QuickkCart Books

Share

05/04/2022

**৩১৩ বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য**

বইটি বদর যুদ্ধের গল্পভাষ্য হলেও গল্পটি শুরু হয়নি বদরের প্রান্ত থেকে কিংবা বদরের দিকে ধেয়ে আসা সেই মদিনার প্রান্ত থেকে কিংবা যে লগ্নে বদরযুদ্ধ সংঘটিত হয়, সেই ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ থেকে৷

গল্পটি শুরু হয় “আলোর ফোয়ারা” শিরোনাম দিয়ে৷ এই শিরোনামে উদ্ধৃত হয় মদিনার ছয় যুবককে ঘিরে প্রথম আকাবার ঘটনা৷ যে ঘটনাটি মক্কার, ৬২০ খ্রিষ্টাব্দের৷ যে ঘটনায় নিহিত আছে, কীভাবে নবিজী মক্কায় থেকে মদিনায় ইসলামের বীজ বপন করেন৷ এরপর ধারাবাহিক ঘটনাগুলো বিবৃত হতে থাকে “বিশ্বাসের সূর্যোদয়”, “নতুন উষা”, “আকাবার প্রতিজ্ঞা”, মধ্যরাতের গুপ্তঘাতক”, “নবীর শহরে”, “চারিদিকে শত্রু”, “শক্তি প্রদৰ্শন”, “মরুশাৰ্দূল”, “বাজিছে দামামা”, “স্বপ্নসংবাদ”, “বার্তাবাহক” ও “বদর প্রান্তরে” দিয়ে৷

এই শিরোনামগুলোতে খুবই ক্ষুদ্র পরিসরে তিনি আলোকপাত করেছেন মক্কায় মুসলিমদের অৰ্বাচীন নিৰ্মমতার বেদনা, প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত এবং চূড়ান্ত হিজরত; মদিনার কথা৷ কীভাবে মহানবী মদিনায় ভাতৃঘাতী ভেদাভেদ দীৰ্ণ করে সবাইকে দাড় করিয়েছেন পারস্পরিক সহোদরার মমত্ব সাড়িতে— সেটাও আলোচনা করেছেন৷

আরো আলোচনা করেছেন, বদর যুদ্ধ সংঘটিত হওয়ার পূৰ্বে মহানবি কয়টি ক্ষুদ্র ক্ষুদ্র দল মক্কার কাফিরদের তাড়া করতে পাঠান৷ এবং এটাও আলোকপাত হয় যে, বদর যুদ্ধে মুসলিমরা যুদ্ধের জন্যই মদিনার বাহিরে আসেন, নাকি অন্য কোন রহস্য এখানে অাবৃত৷এই বদর যুদ্ধ নিয়ে কাফেরদের মাঝে কী সংশয় দেখা দেয়, এবং শেষতক কী হয়, কী কী মোজেযা প্রকাশ পায় এই যুদ্ধে, এই যুদ্ধে কে প্রথম শহিদ হন, কাফেরদের মধ্যে কে প্রথম ভূতলে লুটায়, কাফেরদের সৈন্যদলে; তবু তাকে হত্যার নিষেধাজ্ঞা আসে, কে সে? কেন এমন নিষেধাজ্ঞা? এমন অনেক অনেক অাবৃত পাঠ পরবর্তী শিরোনাম থেকে পাঠকের কাছে স্বচ্ছ কাঁচের মতই ধরা দেবে৷

এটি গতানুগতিক গল্পের বই নয়৷ বরং হাদিস আর কোরআন এবং বিশুদ্ধ বিধৌত ইতিহাস গ্রন্থের বিক্ষিপ্ত বৰ্ণনাগুলোকে তিনি মূলত গল্পমাল্যে অচ্ছেদ্য উপায়ে আর সাড়িবদ্ধ শৃঙ্খলায় পরিয়েছেন৷ তাই বলা যায়, বইয়ের গল্পকে পর্যাপ্ত শব্দ ও নিবিড় বাক্য দিয়ে বেণী করা হয়েছে আর বিশুদ্ধ বর্ণনা ও বিমুগ্ধ ঘটনাগুলো দিয়ে গল্পটির হার নির্মাণ করা হয়েছে— ফলত ঐতিহাসিক গল্পভাষ্যটি পুষ্পময়ী গ্রন্থে রূপ নিয়েছে৷ আশাবাদী, এই ফুলের ঘ্রাণ ও সুপেয় রস তৃপ্ত করবে সকল পাঠককে৷

বইটি কিনতে আমাদের পেইজে মেসেজ করুন অথবা কল করুন ০১৮১০৭৫৭৯৯৭ এই নাম্বারে।

05/04/2022

বইটি প্রতিটি বাংলাভাষী মুসলিমদের সংগ্রহে রাখা আবশ্যক, কেননা:• মুসলিম সোনালি যুগ বলে তৃপ্তির ঢেকুর তুললেও যখন বলা হয় সভ্যতা বিনির্মাণে মুসলিমদের উল্লেখযোগ্য কি, তখন আমরা ইবনে সীনা, আল-ফারাবিসহ ঘুরে ফিরে দু’ চারজনের নাম বলে মুখ লুকাতে চেষ্টা করি। কিন্তু বই আপনার হাতে তুলে দিবে এক ভিন্ন অভিজ্ঞতা। বইটি সাথে থাকলে আপনাকে আর এদিক ওদিক তাকাতে হবে না, বরং মুসলিম অবদানের ফিরিস্তি বলতে বলেতেই ক্লান্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ।• গৃহ, বিদ্যালয়, বাজার, হাসপাতাল, নগর, বিশ্ব ও মহাবিশ্বসহ ৯ বিভাগে বিভক্ত এই বইতে রয়েছে ৮৯-টি অধ্যায়।

ভ্যাকসিন নিয়ে বিশ্ব এখন তোলপাড়, কিন্তু এটার আদিতেও রয়েছে মুসলিমদের বিচরণ। আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে ইংল্যান্ডে প্রথম ভ্যাকসিন আনা হয় অটোমান তুর্কিদের থেকে।চক্রাকার গতিকে সরলরৈখিক গতিতে রূপান্তরকারী এবং পাম্প ও ইঞ্জিনের জন্য মহাগুরুত্বপূর্ণ ‘ক্রাংক ও সংযুক্ত রড সিস্টেম’ না হলে শিল্প বিপ্লব একেবারে অসম্ভব ছিল, আর এই একটি অবদানের জন্যই বর্তমান হিসেবে মুসলিম প্রকৌশলী আল-জাযারীর একাধিক নোবেল পাওয়ার কথা।অবাক হওয়ার মতো হলেও এগুলো কোনো কিচ্ছা-কাহিনী ও আজগুবি বয়ান নয়, বরং এগুলোর সবই যাচাইকৃত বাস্তবতা বা ফ্যাক্ট (fact)।আপনি এমন অসংখ্য ফ্যাক্ট (fact) এবং ইতিহাসের পিছনের ইতিহাস জানতে চান, তবে আজই সংগ্রহ করুন “১০০১ মুসলিম আবিষ্কার” বইটি।

বইটি কিনতে আপনার নাম , ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের মেসেজ করুন অথবা কল করুন ০১৮১০৭৫৭৯৯৭ এই নাম্বারে।

QuickkCart Books দেশের যে কোন প্রান্ত থেকে বই অর্ডার করতে আজই নক করুন QuickkcartBooks এ।

Want your business to be the top-listed Shop in Dhaka Division?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

6/1, Northbook Hall Road, Banglabazar, Dhaka, Dhaka
Dhaka Division
1214