Reflect Engineering
28/07/2025
#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
-“একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন,
-“হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল। পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…
👉 এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।
👉 গ্যাসের গন্ধ পেলে করনীয় কি?
🙂 কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না। কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
🙂 সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
🙂 পারলে মেইন সুইচ অফ করে দিন।
🙂 সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।
🙂 অধিক সতর্ক থাকতে রাতে রান্না শেষে চুলার নিকটের গ্যাস ভাল্ব অথবা মিটারের ভাল্ব বন্ধ করে দিন।
আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন। ধন্যবাদ।
21/04/2025
তিতাস গ্যাসহীন ঝামেলার জীবনকে এবার ছুটি দিন!!!
বহুতল ভবনে গ্যাস সরবরাহের জন্য আমরা নিয়ে এসেছি সর্বাধুনিক এবং নিরাপদ সিলিন্ডার ব্যাংক বা রেটিকুলেশন পদ্ধতি বা এলপি গ্যাসে মিটারিং সিস্টেম।
এলপিজি রেটিকুলেশনের সুবিধা:-
১. ডুয়েল লোডিং সিস্টেম (এ্যাকটিভ + রিজার্ভ) থাকার ফলে গ্যাস নিয়ে একদম চিন্তা নেই। চব্বিশ ঘন্টাই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ হবে।
২. বড় সিলিন্ডার (৪৫ কেজি) হওয়ায়, সিলিন্ডারের সংখ্যা অনেক কমে যাবে। জায়গা কম লাগবে।
৩. আলাদা আলাদা মিটার থাকার ফলে কে কতোটুকু গ্যাস ব্যাবহার করেছেন, সেটা সহজেই বের করা যায়।
৪. কেউ গ্যাস ব্যাবহার না করলে তার কোনো বিল বা সার্ভিস চার্জ পে করতে হবে না।
৫. সিলিন্ডার টানা হ্যাচড়ার ঝামেলা নেই, আমরা জায়গা মতো সিলিন্ডার দিয়ে আসবো।
৬. কোনো ধরনের মেইনটেন্যান্স ফি লাগবে না, যতোদিন আমরা গ্যাস সাপ্লাই দিবো। ফ্রি অফ কস্টে আমরা সাপোর্ট দিয়ে যাবো সব সময়।
৭. স্বাভাবিক সিলিন্ডার ব্যাবহারের চেয়ে গ্যাস খরচ কম হবে।
৮. কোনো ধরনের দুর্ঘটনার ঝুকি নেই।
৯. সর্বোচ্চ সাশ্রয়ী কনজিউমিং টিউনিং সার্ভিস ও শতভাগ নিরাপত্তা।
১০. সঠিক নিয়ম মেনে চললে সব সময় পর্যাপ্ত পরিমানে গ্যাসের প্রেশার পাওয়া যাবে।
১১. বারবার রিফিলের ঝামেলা নেই (মাসে বা ১৫ দিনে একবার রিফিল)।
বিস্তারিত জানতে এবং রেটিকুলেশন করতে চাইলে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।
(Phone অথবা WhatsApp) Contact: +8801716 570 794; +8801535 420 350;
Alaap Number: +8809697 280 794.
SIGMA PARADISE, North Badda.