Engr. Kamaram Mooneer Fuad
24/03/2025
*ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের আমুলিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত*
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে গতকাল ৭০ নং ওয়ার্ডের আমলিয়া মেন্দিপুর ইসলামিয়া আলিম মাদরাসায় "মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও অফিস সেক্রেটারী জনাব কামরুল আহসান হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী ও ৭০ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আরিফুর রহমান, আব্দুর রহিম, আমলিয়া মেন্দিপুর ইসলামিয়া আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল জনাব আমান উল্লাহ, ৭০ মেন্দিপুর ওয়ার্ড সভাপতি মাওলানা ওমর আলী, ৭০ মধ্য ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৭০ পূর্ব ওয়ার্ড সভাপতি মো: রাসেল আমীন, ৭০ মেন্দিপুর ওয়ার্ডের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, ৭০ মেন্দিপুর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, ৭০ পূর্ব ওয়ার্ড সেক্রেটারী হেলাল উদ্দিন, ৭০ পশ্চিম ওয়ার্ড সেক্রেটারী আক্তার হোসাইন, ৭০ উত্তর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা হোসাইন, জামায়াত নেতা জাকারিয়া, শফিকুল ইসলাম, মাওলানা মামুন, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, মকবুল হোসেনসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় ৬ শতাধিক রোজাদার অংশগ্রহন করেন।
৭০ নং ওয়ার্ডের রোজাদার ভাই-বোনদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ।
13/03/2025
ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের রোজাদার ভাই বোনদের ঘরে ইফতার সামগ্রী পৌছিয়ে দেয়া হয়েছে।
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের রোজাদার ভাই বোনদের মাঝে ইফতার ২য় দফায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। থানা সেক্রেটারী ও জামায়াত মনোনীত ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানার সম্মানিত আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুর রহিম বাদশাহ, মেন্দীপুর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আরিফ, মেন্দীপুর ওয়ার্ড সভাপতি মাও. ওমর আলী, ৭০ পশ্চিম ওয়ার্ড সেক্রেটারী আক্তার হোসেন, ৭০ উত্তর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
যে সকল মানুষ চক্ষু লজ্জার কারণে কারো কাছে চাইতে পারেন না এমন সব ভাই বোনদের মাঝে ইফতার সামগ্রী পৌছিয়ে দেয়ার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে । একারণে অনুষ্ঠানে সরাসরি কাউকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়নি। তালিকাভিত্তিক ভাই বোনদের মাঝে ভলান্টিয়ারগণ অত্যন্ত গোপনীয়তার সাথে ইফতার সামগ্রী পৌছিয়ে দিয়েছে।
10/03/2025
ডেমরায় ৭০ নং ওয়ার্ডের ছোট পাইটিতে সর্ব সাধারণের জন্য বিনামূল্যে সুপেয় পানির ফিল্টারের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহঃ সেক্রেটারী জনাব দেলোয়ার হোসাইন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান।
(২০২৪)
08/03/2025
*ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল ও বিশেষ সুধীদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত*
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ইউনিট সভাপতি ও বিশেষ সুধীদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা পশ্চিম থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে *প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা জোনের টিম সদস্য অধ্যাপক বনী ইয়ামিন।* অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন থানার কর্মপরিষদ সদস্য ইঞ্জি. খন্দকার মনীরুজ্জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক আমিনুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, আব্দুর রহিমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
৩ জানুয়ারি সারুলিয়া বাজার অনুষ্ঠিত ডেমরা থানার কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন ডেমরা পশ্চিম থানা সেক্রেটারী ও জামায়াত মনোনীত ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ।
05/03/2025
৭০ নং ওয়ার্ডের শূণ্যাটেংরা এলাকায় গণসংযোগ
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের শূণ্যাটেংরা এলাকায় গণসংযোগ ও রমজানের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। গণসংযোগে উপস্থিত ছিলেন ডেমরা পশ্চিম থানার সেক্রেটারী ও জামায়াত মনোনীত ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭০ মধ্য ওয়ার্ড সভাপতি ইঞ্জি. সাইফুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী ওয়ালীউল্লাহ ওলী, শূণ্যাটেংরা ইউনিট সভাপতি মো: সোহেলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
৭০ নং ওয়ার্ডের ছোট পাইটিতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন ডেমরা পশ্চিম থানার সেক্রেটারী ও জামায়াত মনোনীত ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদ।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Demra