Ustaaz Mamunur Roshid

Ustaaz Mamunur Roshid

Share

19/06/2026

হাদীসের মধ্যে এসেছে-

المرء مع من احب
যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। তার সাথেই তার হাশর নাশর হবে। মুসলমান দাবীদারদের এই দাবী সত্য নয় যে, তারা খেলোয়াড়দের, তাদের নায়ক,গায়কদের ভালোবাসে না বরং শুধুমাত্র বিনোদন গ্রহণ করে। না তাদের এই যুক্তি মূলত কুযুক্তি। তাদের দাবী অবাস্তব অসত্য। কেননা ভালোবাসা এটার কী দাবী ও বাস্তবতা আছে। ভালোবাসার বাস্তব প্রমাণ হলো। যে যাকে ভালোবাসে সে তারই অনুসরণ অনুকরণ করে। যে যাকে ভালোবাসে সে সব সময় তারই আলোচনা পর্যালোচনা করে, তার ব্যপারেই আলোচনা শুনে,শুনতে পছন্দ করে। তার মত করেই নিজেকে সাজায়। তার স্বপ্নই নিজের স্বপ্ন হয়। তার স্বপ্নই নিজের হৃদয়ে লালন করে। যে যাকে ভালোবাসে তার খুশিতেই সে খুশি হয়, তার আনন্দেই সে আনন্দিত হয়। তার দুঃখেই সে কষ্ট পায়। তার সম্মানকে নিজের সম্মান, তার অপমানকে নিজের অপমান মনে করে। অর্থাৎ ভালোবাসার বাস্তবদাবী তার ইজ্জত নিজের ইজ্জত,তার বেইজ্জতি নিজের বেইজ্জতি। যে যাকে ভালোবাসে সে তার রঙে ঢংয়ে নিজেকে সজ্জিত করে। তার সব কিছু তার ঐ ভালোবাসার ব্যাক্তিকে ঘিরেই হয়।

সুতরাং এখন মুসলমান দাবীদাররা বলুক যে তাদের ভালোবাসা কি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর জন্য নাকি তার খেলোয়াড়, গায়ক,নায়কদের জন্য!

দাবী করলেই তো আর তা সত্য হয়ে যায় না, দাবীর সাথে বাস্তবতার মিল থাকতে হয়। বাস্তবতায় যা পাওয়া যায়, সেটাই আসল সত্য। মূলত তাদের এই দাবী মুনফিকি।

17/06/2026

মক্কায় নজর ইবনে হারেস বিনোদনের আয়োজন করেছিল মানুষকে আল্লাহর কুরআন ইসলাম থেকে গোমরাহ করার জন্য। ১৪শ বছর পরেও আজকের এই বিনোদন একই।

10/06/2026

#মগবাজারে_মুযাকারা_মজলিস

#আলোচক : শাইখ মুফতি মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ

#তারিখ : ১৩ই জুন , শনিবার

#সময় : বাদ মাগরিব

#স্থান : মাদরাসাতুল ইলম ওয়াল ঈমান
১১/৬, ইসলাম ভিলা, মিরবাগ নতুন রাস্তা, মিরবাগ, মগবাজার, ঢাকা

#গুগল_লোকেশন : https://maps.app.goo.gl/gxqKNRQHES6Jq8rN7?g_st=aw

★ মা-বোনদের আলোচনা শোনার ব্যবস্থা আছে।

03/06/2026

ইনশাআল্লাহ, পবিত্র হজ্জের সফর শেষে আগামী জুমার নামাজ (৫ জুন) শাইখ মুফতি মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ নিজ মাদরাসায় পড়াবেন। আমরা ইনশাআল্লাহ জুমায় শরিক থাকতে পারি।

Want your place of worship to be the top-listed Place Of Worship in Demra?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Demra