Daudkandi Protidin

Daudkandi Protidin

Share

24/03/2024

দাউদকান্দিতে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ওই ইউনিয়নের প্রবীন-মুরুব্বী, আলেম-শিক্ষক-সাংবাদিক, আইনজীবী-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী-জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সন্মানে "সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলম)'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা মো. শাহিন আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসে রাফী, সদস্য হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব তালুকদার, ওমর ফারুক প্রধান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করেন সংগঠনের উপদেস্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।

14/12/2023

www.prodhankhabor.com
এখনই লগিং করুন, নতুন নতুন খবর জানুন।

"আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার" 30/09/2023

ব্লাড ফর দাউদকান্দি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমএ সাত্তার বলেন, আপনারা হলেন রক্ত দানবীর। এটা একটা মহৎ কাজ। ধনী মানুষ হলেই রক্ত দেওয়া যায় না। কিন্তু আপনারা দিতে পারছেন। এটা সৌভাগ্যের বিষয়। আপনারা দীর্ঘ ১০ বছর ধরে রক্তদান করে যাচ্ছেন। এটা একটা বিশাল ত্যাগ।

তিনি আরো বলেন, রক্ত দিতে অনেক সময় আপনারা নিজের পকেটের টাকা খরচ করেন। এখানে অনেক শিক্ষার্থী ভাই রক্ত দিচ্ছেন। আপনারা অসহায় মানুষের জন্য রক্ত দিতে দূরদূরান্তের পথে যাতায়াত করেন।

এই যাতায়াত খরচের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংগঠনে ১ লক্ষ টাকা অনুদান দিবো। আপনারা এই মহৎ কাজ চালিয়ে যান। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবো।

গতকাল শুক্রবার বিকালে ব্লাড ফর দাউদকান্দি' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে গোমতী-মেঘনা নদীতে নৌভ্রমণে মিলনমেলা, আলোচনা সভা ও মন্মান ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক তৌফিক রুবেল, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, মেহেদী হাসান রনি, ডিকে হাসপাতালের পরিচালক নুরুজ্জামান, এ্যাপলো হাসপাতালের পরিচালক নাজমুল আলম প্রমূখ।

আলোচনা শেষে সেরা ১০জন রক্তদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রক্তদাতারা হলেন, ডিকে সবুজ, নাজমুল আলম, অ্যাডভোকেট সুমন, শামীম চৌধুরী, তৌফিক রুবেল, জোবায়ের চৌধুরী, মমিন, হিমু, মনির হোসেন ও মোহাম্মদ রবিন। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক ও বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

"আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার" "আপনারা হলেন রক্ত দানবীর: এমএ সাত্তার"

Want your business to be the top-listed Media Company in Daudkandi?
Click here to claim your Sponsored Listing.

Culinary Team

Attire

Telephone

Address

Daudkandi
Daudkandi
3516