Brandsupper

Brandsupper

Share

10/05/2025

Brandsupper salutes the superwomen called Mother!

মা—একটি শব্দ, একটি ভালোবাসা, একটি শক্তি। তিনি সেই সুপারওম্যান, যিনি হোক না গৃহিণী কিংবা কর্মজীবী - প্রতিটি ভূমিকায় অনন্য, অতুলনীয়।

তাঁরা হয়তো কনটেন্ট প্ল্যান করেন না, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তকে করে তোলেন অর্থবহ ও সুন্দর।তাঁদের হাত ধরেই শেখা হয় সময় ব্যবস্থাপনা, ভালোবাসা, আর কখনো না হার মানার শিক্ষা।
হোক রান্নাঘরের নায়িকা কিংবা অফিস কনফারেন্স রুমের লিডার- প্রতিটি মাই একজন Brand Herself। তাঁর ত্যাগ, ভালোবাসা, আর অবিচল মানসিক শক্তিই গড়ে তোলে ভবিষ্যতের পথপ্রদর্শকদের।

আজ মা দিবসে, Brandsupper স্যালুট জানায় সেই সব মায়েদের,যাঁরা দিনের শেষে নিজের ক্লান্তি ভুলে সন্তানের হাসিতে খুঁজে নেন জীবনের সার্থকতা।

Happy Mother’s Day to all the Superwomen out there!

30/04/2025

মেধা ও কায়িক শ্রমের সমন্বয়ে গড়ে উঠে একটি জাতি!

একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে দুইটি অপরিহার্য শক্তি-
কায়িক শ্রম ও মেধাশ্রম।কঠোর পরিশ্রমে ঘাম ঝরানো হাতগুলো এবং দূরদর্শী চিন্তায় আলোকিত মনগুলোর সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে ওঠে উন্নত সমাজ, গড়ে ওঠে সমৃদ্ধ জাতি।
শ্রমিকের মুষ্টিবদ্ধ শক্তি আর চিন্তাবিদের গভীর মনন- উভয়েই একে অপরের পরিপূরক। কেবল শারীরিক পরিশ্রম বা কেবল মেধাশ্রম নয়, বরং এই দুইয়ের নিখুঁত সমন্বয়ই একটি জাতিকে নিয়ে যায় গৌরবের চূড়ায়।

Brandsupper-এর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞচিত্তে সম্মান জানাই সকল পরিশ্রমী হৃদয়কে- যারা মাঠে, কারখানায়, অফিসে কিংবা গবেষণাগারে- দেশ গড়ার প্রতিটি ধাপে অবদান রেখে চলেছেন।আপনাদের মেধা ও শ্রমের সম্মিলিত শক্তিতেই আমরা এগিয়ে যাবো উন্নয়নের নতুন দিগন্তে।

আসুন, এই মহান দিনে প্রতিজ্ঞা করি- শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করে আমরা গড়ে তুলবো একটি স্বপ্নের বাংলাদেশ।

Brandsupper-এর পক্ষ থেকে সকল শ্রমিক ভাই-বোনদের আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

30/04/2025

TOFU, MOFU, BOFU হলো মার্কেটিং ফানেলের তিনটি ধাপ- যার মাধ্যমে একজন আগ্রহী অডিয়েন্স ধীরে ধীরে একজন কাস্টমারে কনভার্ট হয়। এই ফানেল স্ট্রাকচারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, কোন পর্যায়ে কাস্টমারের সঙ্গে কেমন কনটেন্ট বা কনটাক্ট করা উচিত।
🔹 TOFU (Top of Funnel): অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণের ধাপ।
🔹 MOFU (Middle of Funnel): আগ্রহীদের সঙ্গে সম্পর্ক গড়া ও বিশ্বাস তৈরি।
🔹 BOFU (Bottom of Funnel): কাস্টমারকে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করা যেন কনভার্সন হয়।
ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে এই ফানেলের স্ট্রাকচার জানা খুবই জরুরি- কারণ এটি আপনাকে স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং এ এক্সপার্ট করে তোলে।

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!🪘🥁❤️
নতুন সূর্য, নতুন সকাল, নতুন গল্প শুরু হোক আজ থেকেই।

পহেলা বৈশাখ মানেই শুধু ইলিশ-পান্তা নয়-
এটা আমাদের শেকড়ের টান, আমাদের উৎসব, আর নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়।❤️

এই নতুন বছরে আমরা চাই,
আপনি হাসুন, আপনার স্বপ্নগুলো আরও রঙিন হোক! 🌈

Brandsupper-এর তরফ থেকে রইলো ভালোবাসা, আর একমুঠো অনুপ্রেরণা। আর হ্যাঁ, যদি নতুন বছরে ব্র্যান্ডটাকে একটু ঝালাই করে নিতে চান যেমন কনটেন্ট, ডিজাইন বা ব্র্যান্ডিং- সবকিছুতেই Brandsupper আছে আপনার পাশে।🤝

#শুভনববর্ষ১৪৩২ #নতুনশুরু
#শুভনববর্ষ

07/04/2025

আলহামদুলিল্লাহ!
Client-এর সাথে একটি Strategic Meeting collaborate করা হলো, যেখানে আমরা ইউনিক কিছু Powerful Business Growth Opportunities explore করেছি—
আর লক্ষ্য একটাই: তাদের বিজনেস-টিকে স্কেল আপ করে একটি শক্তিশালী BRAND-এ রূপান্তর করা।📊

Brandsupper সবসময় চায় ক্লায়েন্টদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।✅
আমাদের গাইডলাইন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও এক্সপার্ট ইনসাইটস নিয়ে ক্লায়েন্ট সন্তুষ্ট এবং আশাবাদী তাদের ব্র্যান্ডের ভবিষ্যৎ নিয়ে।🔥

আপনার ব্র্যান্ড গ্রোথেও আমরা পাশে আছি ইনশাআল্লাহ!

06/04/2025

বর্তমান মার্কেটে বাজিমাত করতে চাইলে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কী!একটি মার্কেটিং টিমের চিন্তাই বদলাতে পারে আপনার ব্র্যান্ডের গল্প।

🟦আমাদের সেবাসমূহ:
🔹কন্টেন্ট রাইটিং এন্ড মার্কেটিং
🔹সোশ্যাল মিডিয়া মার্কেটিং
🔹মেটা এডস
🔹গুগল এডস
🔹ইউটিউব মার্কেটিং এন্ড SEO
🔹সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
🔹ওয়েব এনালাইটিক্স
🔹ফুল স্ট্যাক ই-কমার্স সাপোর্ট
🔹কনভার্সন ট্র্যাকিং এন্ড অপটিমাইজেশন
🔹কনভার্সন রেট অপটিমাইজেশন
🔹জিএমবি
🔹 ইমেইল মার্কেটিং
🔹মান্থলি রিপোর্ট

🟧প্লাটফর্ম:
🔸ফেইসবুক
🔸ইন্সটাগ্রাম
🔸লিঙ্কড্ইন
🔸টিকটক
🔸পিনটারেস্ট

📞 এখনই যোগাযোগ করুন:
Mobile : 01841720360
WhatsApp : 01841720360, 01904120361

06/04/2025

যেখানেই আপনার ব্র্যান্ড হারিয়ে যাচ্ছে, সেখান থেকেই নতুন পরিচয় গড়ে তুলতে পারে একটি ভালো ডিজাইনিং টিম!

🟦আমাদের সেবাসমূহ:
🔹লগো ডিজাইন
🔹ব্র্যান্ডিং ডিজাইন
🔹পোস্টার ডিজাইন
🔹প্যাকেজিং ডিজাইন
🔹ম্যাগাজিন ডিজাইন
🔹ফ্লায়ার ডিজাইন
🔹ব্রোশার ডিজাইন
🔹সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন
🔹মেন্যু কার্ড ডিজাইন

📞 এখনই যোগাযোগ করুন:
Mobile : 01841720360
WhatsApp : 01841720360, 01904120361

06/04/2025

আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজন Brandupper-এর মতো একটি এক্সপার্ট টিম যা – আপনার ব্র্যান্ডকে মানুষের টপ অফ দা মাইন্ডে পৌঁছে দিবে।

🟦আমাদের সেবাসমূহ:
🔹সেল বাড়ানোর জন্য স্ট্র্যাটেজিক অ্যাড ক্যাম্পেইন।
🔹পোস্ট ডিজাইন
🔹লাইক এবং ফলোআর বাড়ানো অরগানিক-ভাবে।
🔹কনটেন্ট রাইটিং
🔹লগো ডিজাইন
🔹পোস্ট রিচ ও এনগেজমেন্ট বৃদ্ধি
🔹জিএমবি
🔹রিলস্ কন্টেন্ট ম্যাকিং
🔹মান্থলি রিপোর্ট

🟧প্লাটফর্ম:
🔸ফেইসবুক
🔸ইন্সটাগ্রাম
🔸লিঙ্কড্ইন
🔸টিকটক
🔸পিনটারেস্ট

📞 এখনই যোগাযোগ করুন:

Mobile- 01841-720360 (WhatsApp)
01904120361 (WhatsApp)

30/03/2025

Brandsupper-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা!

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার জীবন, পরিবার ও কর্মক্ষেত্রে। এই শুভ দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

Brandsupper আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। আসুন, ঈদের আনন্দ ভাগ করে নেই এবং এগিয়ে যাই সাফল্যের পথে।

ঈদ মোবারক🌙

27/03/2025

লাইলাতুল কদর: হাজার মাসের চেয়ে উত্তম, অমুল্য সেই মহিমান্বিত রজনী যেখানে আল্লাহর রহমত, বরকত ও ক্ষমা বর্ষিত হয়। এটি সেই রাত, যেদিন কুরআন নাজিল হয়েছিল এবং ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হয়ে মানুষের জন্য দোয়া করেন। এই রাতের ইবাদত, সারা জীবনের ইবাদতের চেয়ে অধিক সওয়াব অর্জন করতে পারে। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এই রাত অত্যন্ত পুণ্যময় এবং সৌভাগ্য বয়ে আনে। এই রাতে আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত এবং তওবা লাভের অমূল্য সুযোগ, যার জন্য মুসলমানরা গভীর আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে ইবাদত করেন। আল্লাহর রহমত ও ক্ষমা অর্জনের জন্য শবে কদর রাতে প্রতিটি মুসলমানকে কুরআন তিলাওয়াত, তাহলিল এবং তাসবিহে মগ্ন থাকতে হবে।

25/03/2025

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস, আমাদের জন্য এক অনন্য মুহূর্ত। আজকের এই দিনে, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের, যাদের আত্মত্যাগ এবং অমিত সাহসের কারণে আমরা স্বাধীন দেশ হিসেবে জন্মেছি। তাঁদের নাম, তাঁদের ত্যাগ, আমাদের কাছে চিরকাল অমলিন হয়ে থাকবে।

আমরা যে বাংলাদেশে বাস করি, সেই বাংলাদেশটি গড়তে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ, কারণ তাঁরা আমাদের জন্য জীবন দিয়ে, স্বপ্ন দিয়ে, একটি নতুন দেশ উপহার দিয়েছেন।

আজ, স্বাধীনতার এই গৌরবময় দিনে, আমরা প্রতিজ্ঞা করি, তাঁদের ত্যাগকে সম্মান জানাতে আমরা আমাদের দেশকে আরও ভালো করে গড়ে তুলব।

08/03/2025

🌸আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা🌸

আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নারীর শক্তি এবং সম্ভাবনা অপরিসীম।
চলুন,বর্তমানে দেশের সকল জটিলতা পিছনে ফেলে নারীদের ক্ষমতায়নে একটি উন্নত, সমৃদ্ধ ও সমানাধিকারের সমাজ গড়ে তুলি।
আসুন, একসঙ্গে গড়ি এমন এক পৃথিবী, যেখানে নারীর অগ্রগতি থেমে থাকবে না।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Address

194 Police Lines, Jailkhana Road
Cumilla
3500