ASIF
05/05/2026
আইদাহ্ আসিফ রঙ্গন আজ চার বছর পেরিয়ে পাঁচ বছরের পথে। বাবা হওয়া স্পেশাল, আর মেয়ের বাবা হতে পারা সত্যিকার অর্থেই বিশ্বসেরা অর্জন। হে মহান আল্লাহ্, আমি আপনার প্রতি সবসময়ের মত কৃতজ্ঞঁতা প্রকাশ করছি। আপনি আমার মেয়েকে সৎ মেধাবী সাহসী এবং মানুষের মত মানুষ হওয়ার তওফিক দান করুন, আইদাহ্ যেন সারাজীবন আপনার অনুগত হযে থাকতে পারে, আমিন। শুভ জন্মদিন আইদাহ্।
অনেক আনন্দে বাঁচো মা আমার। সবার কাছে দোয়া চাই।
ভালবাসা অবিরাম...
30/04/2026
বন্ধুবর ফিল্ম ডিরেক্টর সুমন দে বহু হিট সিনেমা বানিয়েছেন। উনার বাবা শ্রদ্ধেয় প্রদীপ দে ফকির মজনু শাহ্ এর মত বিগ স্ক্রিন মুভি বানিয়েছেন। সুমন কর্তা একদিন বাবার ভূমিকার ওপর একটা গল্প আমাকে শোনালেন। মুভির নাম দিলেন- বাবার দোয়া কি কম দামী ! সিনেমাটা তৈরীর প্রক্রিয়ায় ছিলাম। পরবর্তীতে বাজেট সংকুলান না হওয়ায় আর মুভিটি প্রডিউস করতে পারিনি।
সুমন কর্তার মতে, সারাজীবন মায়ের উপর ফোকাস করেই সিনেমার ইমোশন ক্যাশ করা হয়েছে। বাবাকে দেখানো হয়েছে গরীব, সংগ্রামী, নির্যাতিত এবং শেষ পর্যন্ত জেলে কিংবা হার্ট অ্যাটাকে মৃত্যূ। কখনো আবার বাবা হত্যার প্রতিশোধের শপথে নায়ক বেড়ে উঠে এবং এক পর্যায়ে সফল হয়। তখন আবার দৃশ্যপটে চলে আসেন অভাগী মা। সুমন দে চেয়েছিলেন দুনিয়াতে মায়ের অসীম জায়গার পাশে বাবা নামক প্রায় অনুচ্চারিত শব্দটাকে সিনেমায় প্রান দিতে।
এর মধ্যে পার হয়ে প্রায় এক যুগ,সময় বদলেছে। বাবার দোয়া বা ত্যাগ এখন আর সিনেমার প্রতিপাদ্য বিষয় নয়, বাবার পাওয়ার বা ক্ষমতা এখন মূল কার্যকর ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র। এটা দিয়ে রাষ্ট্রের আইন, সরকার, মিডিয়া সবাইকে ঘাড় ধরে বশ্যতা স্বীকার করানো যায়, তারা জানে আন্তর্জাতিক আইন বিদেশে থাকে।। হিলিয়াম গ্যাসের সাময়িক পাওয়ারে সেই বাবাদের নেপো কিড'স ( Nepo Kids) গুলো বর্তমানে উড়ন্ত সসারের গতিতে আছে। জাতির প্রথাগত ওয়ারিশ হিসেবে সাথে আছে মীরজাফর জগৎ শেঠ ঘসেটি বেগমদের পুরনো গাদ্দারীর ধারাবাহিকতা। সুমন দে'র কাছে অনুরোধ- কর্তা, বাবার দোয়া কি কম দামী! এই নামে এখন সিনেমা চলবেনা। এখন কার্যকর স্ক্রিপ্টের সাথে নাম যেতে পারে- বাবার ক্ষমতা আসলেই দামী! এই নামে সিনেমা তৈরী করলে আপনি সরকারী অনুদানও পেতে পারেন। আপনার জন্য শুভকামনা।
ভালবাসা অবিরাম...
এটা জার্মানীর তৈরী বাংলাদেশে আসা প্রথম মুভি প্রজেক্টর, এটা বর্তমানে বলাকা সিনেমা হলে ডিসপ্লে'তে আছে।
Click here to claim your Sponsored Listing.