Journalist Mehedi

Journalist Mehedi

Share

08/08/2025

হত্যার স্বীকার সাংবাদিক তুহিনের বোকামি আমাকে ভাবাচ্ছে : আনিস আলমগীর

সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, সাংবাদিকতা শুধুই সাহসিকতার পেশা নয়—এটি বিবেচনার, নীতির, এবং পেশাদার জ্ঞানের পেশা। বিশেষ করে সংঘাত বা অপরাধ সংশ্লিষ্ট রিপোর্টিংয়ে, সাংবাদিকের প্রধান অস্ত্র শুধু তার কলম বা ক্যামেরা নয়—তার নিরাপত্তাবোধ এবং ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা। নিজের যুদ্ধের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা থেকে ভাবছি এটা নিয়ে সবার উদ্দেশে কিছু বলা দরকার, বিশেষ করে আমার যেসব তরুণ সাংবাদিক ভাইয়েরা মাঠে কাজ করছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, একজন সাংবাদিক, যে সত্য উদঘাটনের প্রয়াসে মাঠে নামেন, তার জীবনের সুরক্ষা নিশ্চিত না হলে সেই সত্য হয়তো আর কেউ জানতেই পারবে না।

‘দ্য ফাস্ট রুল অব জার্নালিজম ইজ : স্টে অ্যালাইভ। নো স্টোরি ইজ ওর্থ ডায়িং ফর।’- ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটউট (আইএনএসআই)।
তিনি বলেন, ‘গাজীপুরের সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড নিয়ে আজ মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তার অন্য মঞ্চ টক শোতে।

তখনো হত্যার কারণ জানতাম না। পরে পুলিশ সূত্রে জানলা— এক চক্র এক নারীকে দিয়ে হানি ট্র্যাপ ব্যবসা করত। এক ব্যবসায়ীর সঙ্গে গোলযোগে তারা তাকে প্রকাশ্যে কোপাতে থাকে। এই দৃশ্য তুহিন ভিডিও করছিলেন।
তার ফলস্বরূপ তাকেও কুপিয়ে হত্যা করে সেই চক্র। তুহিন সাহসী ছিলেন, সন্দেহ নেই। কিন্তু সেই সাহস কি সাংবাদিকতার প্রয়োজনে ছিল, নাকি তা বিপজ্জনক বোকামিতে পরিণত হয়েছে—এটা ভাবাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সাংবাদিকতা তথ্য সংগ্রহের পেশা, আত্মাহুতি দেওয়ার নয়। ‘বি ব্রেভ, বাট নট ফুলিশ।

’—এটাই সাংবাদিকতার বাস্তব শিক্ষা। যেখানে কেউ প্রকাশ্যে কাউকে কুপাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভিডিও তোলা যে জীবনঘাতী ঝুঁকি, এটা বোঝার জন্য সাংবাদিক হওয়ারও দরকার পড়ে না—প্রয়োজন কমনসেন্স এবং পেশাগত প্রস্তুতি। তাৎক্ষণিক বুদ্ধি। জানাজানির পর, তুহিন এই অপরাধী চক্রের সঙ্গে আপস করতে ব্যর্থ হয়েছে।’
আনিস আলমগীর বলেন, “সাংবাদিকতার নীতিমালায় কী বলা আছে? বিশ্বজুড়ে স্বীকৃত সাংবাদিকতার নীতিমালায় (যেমন : এসপিজে কোড অব এথিক্স, আইএফজে গাইডলাইনস) স্পষ্টভাবে বলা আছে : ‘মিনিমাইজ হারম’–সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের প্রথম দায়িত্ব নিজের এবং অন্যদের ক্ষতি কমানো। নিজের জীবন সুরক্ষিত রাখা নৈতিক ও পেশাগত কর্তব্য। ‘অ্যাক্ট ইনডিপেন্ডডেন্টলি, বাট রেসপনসিবলি’-সত্য প্রকাশের চেয়ে আগে আসে দায়িত্বশীলতা। ‘সিক ট্রুথ অ্যান্ড রিপোর্ট ইট’—সত্য উদঘাটন করো, তবে সেটি এমনভাবে করো যেন নিজের ও উৎসদের ক্ষতি না হয়। একজন সাংবাদিকের কোনো রিপোর্ট, ছবি বা ভিডিও তখনই মূল্যবান, যদি সে বেঁচে থাকে সেটা প্রকাশ করার জন্য। নিজের জীবনকে মর্যাদা না দিলে রিপোর্টও অর্থহীন হয়ে পড়ে।”

তিনি বলেন, ‘উন্নত দেশে হলেও এমন ভিডিও তুহিনের জীবনকে ঝুঁকিপূর্ণ করত। হত্যাকারীরা হয়তো পরে গোপনে প্রতিশোধ নিত, কিন্তু ড. ইউনূসের শাসনে বাংলাদেশে তা প্রকাশ্যেই ঘটছে। আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। আর এই দৃশ্য আমাদের কাছে এখন যেন স্বাভাবিক হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে কোনো বিকার নেই। কিভাবে তিনি এখনো সেই পদে আছেন, সেটা এক বিস্ময়। তার পুলিশ ৫ জনকে ধরেছে কিন্তু হত্যাকারী আসামিদের একজনকে ধরতে পারেনি এখনো। শুরু করবে এখন অজ্ঞাতনামা লিস্ট দিয়ে মামলা বাণিজ্য।’

তিনি বলেন, ‘আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত কুপিয়ে ও পিটিয়ে ১৭৪ জনকে হত্যা করা হয়েছে। সর্বশেষ ঘটনাগুলো যুক্ত করলে সংখ্যাটা কোথায় দাঁড়ায়, একটু হিসাব করলেই আঁতকে উঠতে হয়। টিআইবির হিসেবে, এক বছরে (আগস্ট ২০২৪-জুলাই ২০২৫) ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৬ জনকে শুধু জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় আসামি করা হয়েছে। দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন ৩ জন। চাকরি হারিয়েছেন ২৪ জন, বরখাস্ত হয়েছেন ৮টি পত্রিকার সম্পাদক ও ১১টি টিভি চ্যানেলের বার্তাপ্রধান। আমরা এক ভয়াল অন্ধকারে ঢুকে পড়েছি। সাংবাদিক, গণমাধ্যম, সাধারণ মানুষ—কেউই নিরাপদ নই। শেখ হাসিনার পতনের খুশিতে আমরা ভুলে যাচ্ছি যে, ড. ইউনূসের নেতৃত্বে একটা অকার্যকর, অর্থহীন সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে।’

তিনি আরো বলেন, “সাংবাদিকরা কী শিখবেন এই ঘটনার পর? তুহিনের ‘বোকামি’ দিয়ে শুরু করেছিলাম। আসলেই, আমাদের মাঠ পর্যায়ের সাংবাদিকদের ঝুঁকি ব্যবস্থাপনার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। পিআইবি নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু সেটি চালানো হয় রাজনৈতিক আনুগত্যে ভরা এক দালালকে ডিজি বানিয়ে, যারা বছর বছর একই গত্বাঁধা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে একদল ‘নির্বাচিত’ লোকদের। কেউ কি তুহিনের মতো সাংবাদিকদের বলেছে—যে চিত্র সে ধারণ করছিল, সেটা তাকে জীবনের ঝুঁকিতে ফেলতে পারে? এই ধরনের ঘটনা কভার করতে গেলে কিভাবে নিরাপদ দূরত্বে থাকতে হয়, কবে ক্যামেরা নামিয়ে সরে যেতে হয়, কখন ‘লাইভ’ নয় বরং ‘সারভাইভ’ করতে হয়— সব শেখানো হয় না বলেই তুহিনরা মরে যায়। সাংবাদিকতার মূলনীতি পরিষ্কার : ‘সংবাদ গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংবাদ জীবন থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়।”
Md Aslam Abdul Aziz
সাংবাদিক সাকিব হোসেইন
Juwel Rana D Arifur Rahman Nur Mohammod Sikder সাংবাদিক আব্দুর রহিম
এস এ ডিউক Ahnaf Tihami আলোকিত তিতাস
Emam Hossain

Photos from Journalist Mehedi's post 06/08/2025

নৌকার মতো ভাসছিল গাড়ি, চালককে বললেও লক খোলেনি: ওমান প্রবাসী

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ওমান প্রবাসী বাহার উদ্দীনের পরিবারের সাতজন মারা গেছেন। গাড়ি ডুবে যাওয়ার আগের অবস্থা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গাড়ি খাদে পড়ে ডুবে যায়নি। নৌকার মতো ভাসছিল। আমি বারবার ড্রাইভারকে বলছিলাম, লক খুলতে। তবু সে খোলেনি।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

প্রবাসী বাহার উদ্দীন বলেন, ‘ড্রাইভারকে বারবার বলেছি, লক খুলতে। লক খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে। গাড়ি জাহান্নামে যাক, তুই আগে লক খোল। পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে। পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি। বাকি সবাই মারা গেছে।


তিনি বলেন, যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেতো।’

বাহার উদ্দীন আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন, ‘আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম। এরা অল্পবয়সি, এরা যাতে না আসে। বলেছিলাম, আমি তো সকাল সকাল চলে যাব। এরা শোনেনি।’

ওমান প্রবাসী তিনবছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন। কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৭ জন নিহত হন। বুধবার (৬ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাহার উদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বাসায় ফিরছিলেন পরিবারের সদস্যরা। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে হাইস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান।

নিহতরা হলেন: ওমান প্রবাসী বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

Want your public figure to be the top-listed Public Figure in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Cumilla