Comilla Post
কে এই মঞ্জু?
সাভারে বসে কীভাবে পরিচালিত হচ্ছে কথিত দালাল চক্র? নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে বাংলাদেশ থেকে কুয়েতে গৃহকর্মী পাঠানোর অভিযোগ উঠছে?
বাকিটা দেখুন বিস্তারিত ভিডিওতে।
02/07/2026
আত্মসম্মানই মানুষের সবচেয়ে বড় পরিচয়: অবহেলাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন সাংবাদিক এইচ এম এরশাদ
নিজস্ব প্রতিবেদক:
জীবনের বাস্তবতা, আত্মসম্মানের গুরুত্ব এবং আত্মমর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে হৃদয়ছোঁয়া এক অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেছেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় শ্রম ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কুয়েত প্রবাসী সাংবাদিক এইচ এম এরশাদ। তার এই লেখনী ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
লেখাটিতে তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন—যেখানে একজন মানুষের মূল্য নেই, যেখানে সম্মান নেই, সেখানে বারবার ফিরে যাওয়ার কোনো অর্থ নেই।
তিনি বলেন, যে সম্পর্ক আত্মমর্যাদাকে আঘাত করে এবং যে মানুষ একজনের যোগ্যতা ও অনুভূতির মর্যাদা দিতে জানে না, তাদের পাশে থেকে নিজেকে হারিয়ে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয়।
সাংবাদিক এইচ এম এরশাদ তার লেখায় আরও উল্লেখ করেন, জীবনের পথে প্রতিটি মানুষকেই কখনো না কখনো অবহেলা, প্রত্যাখ্যান এবং ভুল বোঝাবুঝির মুখোমুখি হতে হয়। কিন্তু সেই পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজের অবস্থান, মূল্যবোধ ও আত্মসম্মান অটুট রেখে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত সাহসিকতার পরিচয়।
তিনি মনে করেন, নিজের আলোকে যারা অন্ধকার বলে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে নতুন দিগন্তের সন্ধান করাই সফলতার প্রথম ধাপ। কারণ সময়ের পরিক্রমায় একজন মানুষের প্রতিভা, শ্রম এবং যোগ্যতাই তার প্রকৃত পরিচয় হয়ে ওঠে।
লেখাটির শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন সেই মানুষই নতুন ইতিহাস রচনা করবে, যাকে একসময় কেউ মূল্য দিতে জানত না।
তার এই বার্তা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং ইতিবাচক মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পাঠকদের মাঝে গভীর প্রভাব ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লেখাটি প্রকাশের পর পাঠকরা একে বর্তমান সময়ের বাস্তবতা ও জীবনের কঠিন সত্যের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। অনেকেই মনে করছেন, এই লেখনী তরুণ সমাজকে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে নতুন করে অনুপ্রাণিত করবে।
বিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন,,,
I got over 29,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
Click here to claim your Sponsored Listing.