CPI Official News

CPI Official News

Share

Photos from CPI Official News's post 24/05/2026

যে সকল নিয়মিত শিক্ষার্থী এখনো সেশন ফি জমা দেয় নি তাদেরকে আগামি রবিবার (২৪/০৫/২৬) তারিখের মধ্যে পর্বমধ্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্য সেশন ফি জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Photos from CPI Official News's post 19/05/2026

সফলভাবে সম্পন্ন হলো Marketing & Branding Workshop 2026!
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাবের উদ্যোগে আজ কনফারেন্স রুমে অত্যন্ত সফলভাবে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করার জন্য প্রধান অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী স্যার, বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুব আলম স্যার এবং সভাপতি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ আমাদের স্পিকার মোঃ তারিকুল ইসলাম (সিইও, ল্যাটিটিউড মিডিয়া) ভাইকে, যার চমৎকার সেশনটি শিক্ষার্থীদের অনেক কিছু শিখিয়েছে।

শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে হাইটেক ক্লাব সব সময় এভাবেই কাজ করে যাবে।

17/05/2026

🚀 Marketing & Branding Workshop 2026

ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের আধুনিক কৌশলগুলো জানতে যোগ দিন আমাদের বিশেষ ওয়ার্কশপে!

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট-এর সকল শিক্ষার্থীদের জন্য এই ওয়ার্কশপটি সম্পূর্ণ উন্মুক্ত।

তারিখ: ১৯ মে, ২০২৬ (মঙ্গলবার)

সময়: সকাল ১০:০০ টা

স্থান: কনফারেন্স রুম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট।

আয়োজনে: কুমিল্লা পলিটেকনিক হাই-টেক ক্লাব (Cumilla Polytechnic High tech Club)

💡 নতুন কিছু শিখতে এবং নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে সময়মতো উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো।

14/05/2026

06/05/2026

গুরুত্বপূর্ণ আফিস আদেশ

30/04/2026

১ম থেকে ৮ম পর্বের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা: সময়সীমা ও নিয়মাবলী।

24/04/2026

মঙ্গলবার কুমিল্লা পলিটেকনিকে 'কারিগরি শিক্ষার মানোন্নয়ন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

13/04/2026

নোটিশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
**কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট**
কোটবাড়ী, কুমিল্লা।
ওয়েব সাইট- **www.cumilla.polytech.gov.bd**
ই-মেইল- **[email protected]**
ফোন: +৮৮০২৩৩৪৪০৬০৭৭

স্মারক নং: ৫৭.০৩.১৯৩৩.৩০২.০২.০০৪.২৪-২৭৯১ তারিখ: ১২ এপ্রিল, ২০২৬ খ্রিঃ

# # # **সেমিস্টার ফি জমা দেওয়ার সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি**

এতদ্বারা অত্র ইনস্টিটিউটের চলতি ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, **১০৬৫/- টাকা (এক হাজার পঁয়ষট্টি)** সেশন ফি মোবাইল ব্যাংকিং সিস্টেম **রকেট**-এর মাধ্যমে আগামী **১৫-০৪-২০২৬** তারিখ জরিমানা ব্যতীত এবং ১০০ টাকা জরিমানাসহ **১৬-০৪-২০২৬** তারিখ মধ্যে জমাদানের জন্য বলা হলো।

নির্ধারিত সময়ে সেশন ফি জমাদানে ব্যর্থ হলে পর্ব মধ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

**টাকা জমাদানের পদ্ধতি:** রকেট অ্যাপস-এর **Bill Pay** অপশনে গিয়ে **Search Biller ID** এর জায়গায় **5347** টাইপ করলে **Cumilla Polytechnic Institute** দেখাবে এবং Cumilla Polytechnic Institute উপর ক্লিক করতে হবে। **Student ID** এর জায়গায় শিক্ষার্থীর **Roll Number** টাইপ করতে হবে। এর পর **Self/Others** আসলে **Self** ক্লিক করতে হবে। তার পর **Validate** এ ক্লিক করতে হবে। এতে শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ দেখাবে। সকল কিছু ঠিক থাকলে **ok** ক্লিক করতে হবে। সর্বশেষ **Rocket** অ্যাকাউন্টের পিন নম্বর টাইপ করে **Confirm** বাটনে এ ক্লিক করতে হবে।

*(স্বাক্ষরিত)*
(মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী)
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
কোটবাড়ী, কুমিল্লা।

স্মারক নং: ৫৭.০৩.১৯৩৩.৩০২.০২.০০৪.২৪-২৭৯১ (৯) তারিখ: ১২ এপ্রিল, ২০২৬ খ্রিঃ

**সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ:**
১. মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
২. চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
৩. পরিচালক (উপ সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা।
৪. ইন-চার্জ (শিক্ষা ও কল্যাণ) উভয় শিফট, অত্র প্রতিষ্ঠান।
৫. চিফ ইনস্ট্রাক্টর/বিভাগীয় প্রধান, সকল বিভাগ, অত্র প্রতিষ্ঠান।
৬. ব্যবস্থাপনা পরিচালক, রকেট কুমিল্লা অঞ্চল।
৭. হিসাব রক্ষক/ক্যাশিয়ার, অত্র প্রতিষ্ঠান।
৮. নোটিশ বোর্ড, অত্র প্রতিষ্ঠান।
৯. সংরক্ষণ নথি।

*(স্বাক্ষরিত)*
(মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী)
অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব)
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
কোটবাড়ী, কুমিল্লা।

www.cumilla.polytech.gov.bd

09/04/2026

রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে...

Want your business to be the top-listed Media Company in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Cumilla, Kotbari
Cumilla
3500