Topu
কিছু বলার ভাষা নেই
#বন্যা #বাংলাদেশ #চট্টগ্রাম #বাঁশখালি #সাতকানিয়া
বুঝলাম না ব্যাপারটা। খেলাটা হলো মজার বিষয়। এটা নিয়ে এত মারামারি, এত বিতর্ক, এত বাড়াবাড়ি কেন?
উপভোগ করার জিনিসটার সাথে কেন বারবার টেনে নিয়ে আসতে হয় ধর্ম?
আপনার কথা অনুযায়ী তো বাংলাদেশের চেয়ে পাকিস্তান সমর্থন করা ভালো। আবার পাকিস্তানের চেয়ে আফগানিস্তান সাপোর্ট করা ভালো। তো আপনি কি বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান সাপোর্ট করেন? করেন না। তখন আবার অন্য লজিক দেখান। তখন দেশ প্রেম জাগে।আবার ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ম্যাচে নিশ্চয়ই অস্ট্রেলিয়া সাপোর্ট করেন? আচ্ছা সত্য কথা বলেন তো আপনি তো মুসলিম দেশ হিসেবে মিশর কিংবা মরক্কো সাপোর্ট করতে যাচ্ছেন। যে লজিকে আপনি তাদের সাপোর্ট করছেন তারা কি আপনার সেই সাপোর্টের যোগ্য?
১: আপনি বলবেন তারা মুসলিম তাই সাপোর্ট করতেছি।
ভাই আমি আপনাকে পালটা প্রশ্ন করি? তারা খেলার মাঠে কি সওয়াবের আশায় হাফপ্যান্ট পরে খেলতে গেছে? তারা কি সেখানে এবাদত করতে গেছে?
২: আপনি বলবেন ইহুদী কিংবা খ্রিস্টান দল দেখে বাকিদের সাপোর্ট করছেন না। কেননা তারা মুসলিম হত্যা করছে।
এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার সেই প্রিয় মুসলিম কয়টা দল এই হত্যার বিরূদ্ধে প্রতিবাদ করেছে? আপনার দল কি সমাধান করার জন্য প্রতিবাদ করে ফলাফল পর্যন্ত অপেক্ষা করেছে? নাকি আমি মুসলিম দেশ এই নাম বাঁচিয়ে রাখতে শুধুমাত্র একবার বলে ক্ষান্ত?
৩: আপনার এই ধর্ম প্রেম কি শুধু আপনার প্রিয় টিম হেরে যাওয়ার পর জাগ্রত হয়েছে? যদি এমন হয় তাহলে এসব ভন্ডামি বাদ দেন। ইসলাম দেখাচ্ছেন? যে কথাটা এখন বলতেছেন সেটাও হয় ফেসবুকে নতুবা কোন চায়ের দোকানে বলতেছেন। আপনি কি ফেসবুকে সময় দিয়ে অনেক পূণ্য কামাই করতেছেন? আজকে সারাদিনে কয়টা ইসলামের উপর আমল করেছেন?
যাই হোক,
একটা কথা কি জানেন খেলা শব্দটা হলো বিনোদন। যা শুধু উপভোগ করতে হয়। আপনি বলতে পারেন যে মূল্যবান সময় যাতে নষ্ট না করে। ইসলামের কাছে আমাদের প্রত্যেকটা সময় মূল্যবান। এটা নষ্ট করা উচিৎ না। খেলা যদি দেখি মজার জন্য দেখা উচিৎ। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Comilla