Emu's Diary
16/07/2026
প্রায় সময়ই স্টাডি গ্রুপ গুলোতে দেখি যে, কোনো মেয়ে যদি বাচ্চা সামলিয়ে পড়াশোনা করার টিপস চায়, কিংবা আগে পড়তে পারে নি পরীক্ষার আগে আগে এখন কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবে জানতে চায়, তখন কিছু পাবলিক কমেন্ট করবে,
"কে বলেছে পড়াশোনা করতে?"
"এত কষ্ট হলে ছেড়ে দাও।"
"পড়াশোনা করতে চাইলে বাচ্চা নিছো কেন?"
আরও কত কি!
যদিও সবাই বলে না।
আচ্ছা, একটা কথা বলি?
কেউ যদি বলি সংসারের কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে যায় ,তাহলে কি সংসারটাই ছেড়ে দিতে হবে?
কেউ যদি বলে চাকরির চাপ বেশি,তখন কি সে চাকরি ছেড়ে দিবে??
তাহলে একজন মা পড়াশোনা করতে গিয়ে একটু সাহায্য চাইলে এতো সমস্যা কোথায়?
কষ্ট হচ্ছে মানেই যে সে হাল ছেড়ে দিতে চাচ্ছে এমন না। ক্লান্ত লাগলেও সে স্বপ্ন ছেড়ে দিতে চায় না।
সে শুধু জানতে চায়,
যারা এই পথটা আগে হেঁটে এসেছেন,তারা কিভাবে সামলেছেন।
পরামর্শ বা অনুপ্রেরণা চাওয়া আর অভিযোগ করা এক জিনিস নয়।
একজন মা যখন বলে,
"আমি বাচ্চা, সংসার আর পড়াশোনা একসাথে সামলাতে হিমশিম খাচ্ছি,"
সে করুণা চাইছে না।
সে লড়াই চালিয়ে যাওয়ার একটা উপায় খুঁজছে।
তাই পরের বার কোনো মা-কে "পড়াশোনা করছো কেন?" না বলে, সম্ভব হলে একটু অনুপ্রেরণা দিবেন।
কারণ স্বপ্ন দেখার অধিকার শুধু অবিবাহিত বা দায়িত্বহীন মানুষদেরই থাকে না। একজন বিবাহিত মেয়েরও সমান অধিকার আছে স্বপ্ন দেখার ও নিজের স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করার।
আর বিশ্বাস করুন,
মা হওয়ার পরও নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাওয়া কোনো সহজ কথা নয়।
কলমে: ইমু
Emu's Diary
(শেয়ার করতে পারেন কিন্তু কপি করবেন না কেউ)
#বাচ্চা #পড়াশোনা #অনার্স #চাকুরি
আমাদের মা-মেয়ের সকালের পড়াশোনা📚🌸
A random morning vlog ✨🎀
10/07/2026
জুম্মা মোবারক ✨🤲
চট্টগ্রামবাসীর জন্য সবাই দোয়া করিয়েন।
আমাদের এখানেও রাত থেকে টানা বৃষ্টি। কম-বেশ করে এখনো চলছেই। আপনাদের এলাকায় কি অবস্থা??
#চট্টগ্রাম #জলাবদ্ধতা
দিনশেষে মানসিক শান্তিই সব 🌸
মানুষ তো টাকাও কামায় শুধু শান্তি কিনার জন্য..
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Cumilla