Azad Cadet Coaching

Azad Cadet Coaching

Share

11/03/2026

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ২০২৭ কোর্সে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অনুষ্ঠিত সকল পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় ইবতিদা নুসাইবাকে বিশেষ পুরষ্কার প্রদান করছে আমাদের সকলের প্রিয় জোবেদা ম্যাম।

26/02/2026

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দ। আপনাদের অনেকেরই ক্যাডেট কলেজ নিয়ে নানা প্রশ্ন ও কৌতুহল থাকে। তাই আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

১. ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মোট কত নাম্বারের হয়?
উত্তর: ৩০০। ইংরেজি-১০০, গণিত-১০০, বাংলা-৬০ ও সাধারণ জ্ঞান- ৪০

২. ক্যাডেট কলেজে চান্স পেতে হলে কত নাম্বার পাওয়া লাগে?
উত্তর: সাধারণত ২২৫-২৩০ নাম্বারের মধ্যে থাকলে চান্স পাওয়া সম্ভব। তবে এখানে আরও কিছু ফ্যাক্টর রয়েছে। কারণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সব বিষয় আলাদা আলাদা পাশ করা লাগে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মত।

৩. পাশ মার্ক কত?
উত্তর: ৪০%। অর্থাৎ ইংরেজিতে ৪০, গণিতে ৪০, বাংলায় ২৪ ও সাধারণ জ্ঞানে ১৬। এর মানে হল একজন পরীক্ষার্থী ২২৫ এর উপরে নাম্বার পেল তবে সে বাংলায় ২৩ পেল। ফলে তার রেজাল্ট বাতিল বলে গণ্য হবে। তাই ক্যাডেট হতে হলে সকল বিষয়ে সমান পারদর্শী হতে হবে। এক কথায় Allrounder.

৪। সাধারণ জ্ঞান বিষয়ে কী কী প্রশ্ন হয়?
উত্তর: ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও তথ্য ও যোগাযোগ (ICT) বই থেকে প্রায় ২৫-৩০ নাম্বার থাকবে। বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক বিষয়াবলি, খেলাধূলা, সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি থেকে ১০/১৫ নাম্বার আসবে।

লিখায়-
কাজী আবুল কালাম আজাদ,
প্রাক্তন শিক্ষক, কুমিল্লা ক্যাডেট কলেজ (১৯৮৪-২০১০)
প্রতিষ্ঠাতা ও পরিচালক-
আজাদ ক্যাডেট কোচিং
01819102890, ০১৫৩২২৪৪০০৭

11/01/2026

আসসালামু আলাইকুম, অভিভাবকদের এবং শিক্ষার্থীদের ক্যাডেট কলেজ নিয়ে নানা কৌতূহল ও প্রশ্ন থাকে। আজকে কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ।

ক্যাডেট কলেজ সম্পর্কিত প্রশ্নোত্তরঃ
১। ক্যাডেট কলেজে পড়ে সরাসরি আর্মি অফিসার হওয়া যায় কী?
উত্তরঃ না। ক্যাডেট কলেজ ক্লাস ১২/ এইচএসসি পর্যন্ত। আর্মি অফিসার হবার জন্য ISSB এর মুখোমুখি হওয়া লাগে। ক্যাডেট কলেজ পড়ুয়ারা বিশেষ সুবিধা পেয়ে থাকে। তবে সরাসরি অফিসার হওয়া যায় না।

২।ক্যাডেট কলেজের প্রিপারেশন কোন ক্লাস থেকে নেওয়া উচিত?
উত্তরঃ ক্লাস ৬ এর জানুয়ারী মাস থেকে প্রিপারেশন নিলেই যথেষ্ট। যেহেতু ক্লাস এর আগে বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে সেই সময় পড়াশোনার এত চাপ প্রয়োগ করা অনেক সময় বাচ্চাদের সুস্থ বিকাশ বাধাগ্রস্ত করে। তাই ক্লাস ৩/৪/৫ থেকে না পড়ালেও হবে। যত ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোচিং এর সব বেশির ভাগ ক্যাডেটই ১ বছর কোচিং করেই ক্যাডেট হয়েছে।

৩।ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য সপ্তাহে কত দিন কোচিং করানো প্রয়োজন?
উত্তরঃ সপ্তাহে ৩/৪ দিন ( দৈনিক ১ঃ৩০-২ঃ০০ ঘন্টা )। বন্ধের দিনে বাসায় পড়াগুলো রিভিশন দিলে যথেষ্ট। একটা জিনিস মনে রাখবেন ব্রেইনেরও রেস্ট প্রয়োজন।

৪। ক্যাডেট কলেজে কোন কোন ক্লাসে ভর্তি নেওয়া হয়?
উত্তরঃ ক্যাডেট কলেজে শুধুমাত্র ৭ম শ্রেণীতে ভর্তি করানো হয়। সারা বাংলাদেশ থেকে ছেলে ৪৫০ ও মেয়ে ১৫০ বাছাই করা হয় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে।

৫।ক্যাডেট কলেজে কয়বার পরীক্ষা দেওয়া যায়?
উত্তরঃ একজন পরীক্ষার্থী শুধুমাত্র ১ বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।।

✒️কাজী আবুল কালাম আজাদ
প্রাক্তন শিক্ষক ,কুমিল্লা ক্যাডেট কলেজ
প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা- আজাদ ক্যাডেট কোচিং
চেয়ারম্যান - আজাদ প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে,
ভর্তি বিষয়ক তথ্য জানতে যোগাযোগ: 01819-102890, 01818339200

Want your school to be the top-listed School/college in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Shaheed Shamsul Haque Road, Jhawtala
Comilla
3500