Hriday Miah
প্রবাসীদের সেবা দিতে হবে ভিআইপি হিসেবে
ছাঁয়াটা যখন হয় সবুজ বৃক্ষের মন তখন গান করতে চায়
এই পৃথিবীতে সবাই স্বার্থের পাগল। স্বার্থ ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন কাজ
25/07/2022
বর্তমানে প্রায় শোনা যায় গাভী ও ছাগলের বাচ্ছা হওয়ার সময় বিভিন্ন জটিলতা ও সমস্যার কথা। প্রিয় খামারি ভাই ও বোনেরা হোমিও 4 টি ঔষুধ সেবন করালে আপনার প্রিয় গবাদি পশুর ডেলিভারীর সমস্যা থেকে নিস্কৃতি পাবেন ইনশাআল্লাহ্।
(1) পালসেটিলা- 200 শক্তির এ ঔষুধটি গর্ভের বাচ্ছাকে সঠিক পজিশনে রাখতে ও সহজে গবাদি পশুর বাচ্ছা হতে সহায়ক ভুমিকা পালন করে থাকে। এ ঔষুধটি গর্ভের বয়স যখন সাত মাস, তখন থেকে বাচ্ছা হওয়ার সময় পর্যন্ত প্রতিদিন সকালে 5 ফোটা করে সেবন করাতে হবে।
(2) বেলেডোনা- 200 শক্তির এ ঔষুধটি গর্ভের বয়স যখন 8-9 মাস, তখন ফাউল বা ফলস ব্যথা করে, সে কারনে গবাদি পশু পা ঝাড়া দেয়। এ ব্যথা দূর করতে ও বাচ্ছা ডেলিভরীর সময় হঠাৎ ব্যথা আসে আবার হঠাৎ ব্যথা থেমে যায়, সে ক্ষেত্রেও কাজ করে। গর্ভের সাত মাস বয়স থেকে বাচ্ছা হওয়ার সময় পর্যন্ত সপ্তাহে 1 বার 10 ফোটা করে সেবন করাতে হবে।
(3) জেলসেমিয়াম- 200 শক্তির এ ঔষুধটি গবাদি পশুর জরায়ুর মুখ খুলতে সাহায্য করে। গর্ভের বয়স যখন সাত মাস হবে, তখন থেকে বাচ্ছা হওয়ার দিন পর্যন্ত 10 ফোটা করে সপ্তাহে 1 বার সেবন করাতে হবে।
(4) চিকেলিকর- 200 শক্তির এ ঔষুধটি ও গবাদি পশুর জরায়ুর মুখ খুলতে সাহায্য করে। অনেক সময় দেখা যায়, কোন কিছুতেই জরায়ুর মুখ খুলছে না। অর্থাৎ জরায়ু শক্ত রবারের মতো টানলে লম্বা হয় না। সে ক্ষেত্রে এ ঔষুধটি সেবন করাত হয়। গর্ভের বয়স যখন সাত মাস হবে, তখন থেকে বাচ্ছা হওয়ার দিন পর্যন্ত 10 ফোটা করে সপ্তাহে 1 বার সেবন করাতে হবে।
উপরোক্ত 4 টি ঔষুধ সঠিক ভাবে সেবন করালে আপনার প্রিয় গবাদি পশু সহজেই বাচ্ছা প্রসব করবে ইনশাআল্লাহ্।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Comilla
3420