Bild Your Career With Freelancing
09/10/2021
#ফ্রিল্যান্সিং_করে_কত_টাকা_আয়_করা_যায়
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করতে পারবেন সেটা আপনার কাজের দক্ষতা (Skill) এর উপর ডিপেন্ড করবে। আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে তত বেশি কাজ পাবেন এবং যত বেশি কাজ পাবেন তত বেশি টাকা আয় করতে পারবেন। এখানে আপনার দক্ষতা দিয়ে যোগ্যতা প্রমান করে কাজের মাধ্যমে ডলার আয় করার পরিমান বৃদ্ধি করে নিতে হবে।
সাধারণত ফ্রিল্যান্সাররা ঘন্টা, দিন ও সপ্তাহ হিসেবে কন্ট্রাকের মাধ্যমে টাকা আয় করে। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটে যার অবস্থান যত ভালো, সে তত বেশি কাজ পায় এবং বেশি টাকা আয় করতে পারে।
মোট কথা ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার যোগ্যতার যত প্রমান দিতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করে তত বেশি টাকা আয় করতে পারবেন।
আমাদের দেশে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি মাসে ৩ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম করছে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে ৪/৫ লক্ষ টাকা আয় করে।
🔷 কিভাবে 🤷 একটি সঠিক ইনস্টিটিউট নির্ধারণ করবেন?
🔹 কোনো বিষয়ে দক্ষতা গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে সঠিক প্রতিষ্ঠান। কিন্তু কিভাবে আপনি বুঝবেন 🤔 কোনটি সঠিক প্রতিষ্ঠান? এ বিষয়টি কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন কিছু বিষয় বিবেচনায় 🧐 আনলে।
🔹 যেমন-
⭕ প্রতিষ্ঠানটি কত বছর ধরে সফলতার সাথে কাজ 🧑💻 করছে
⭕ প্রতিষ্ঠানের ট্রেইনারদের 🧑🏫 বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা
⭕ প্রতিষ্ঠানের প্রাক্তন প্রশিণার্থীদের 🧑🎓 সাকসেস রেট ও তাদের অভিজ্ঞতা
⭕ প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে কিছু বিষয় পর্যবেক্ষণ করা। যেমন:- তাদের ব্যবহার, ক্লাসের অবস্থা,মডিউল a আনা উচিত। নতুবা মূল্যবান সময় 🕰️ ও অর্থের 💵 অপচয় নিশ্চিত।
⚕️ এছাড়া যে কোন তথ্য জানতে,✉ ইনবক্স করুন।
_it_institute
#ডিজিটাল_মার্কেটিং_এর_ভবিষ্যৎ
বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০% মানুষ ইন্টারনেটের ব্যবহার করছে । প্রায় ২ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে।
কিন্তু এই ডিজিটাল মিডিয়ার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যমান।
প্রোডাক্ট রিসার্চ থেক শুরু করে প্রোডাক্ট কেনা-বেচা এবং রিভিউ সবকিছুই এখন অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। বর্তমানে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো প্রায় ২০% স্ট্রাটেজি প্রয়োগ করছে অনলাইনে। এটি কয়েক বছর পর ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলেও অবাক হওয়ার কিছু নেই।
বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়। নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে।
ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রায় ৮ লক্ষ চাকরি বিদ্যমান, আমাদের দেশেও এই সংখ্যা নেহাৎ কম নয় । আর এই মার্কেটিং ক্ষেত্রগুলোর মধ্যে বহুল প্রচলিত ক্ষেত্রগুলো হলোঃ Social Media Marketing, Content Marketing , Search Engine Marketing, Big Data Analysis, IOT, Artificial Intelligence ইত্যাদি।
সুতরাং, বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ কতখানি। শুধুমাত্র যারা কোম্পানি রান করবেন কিংবা ব্যবসা করবেন তাঁরাই নয়, একটি অপার সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে ইয়ুথদের জন্যও রেপটোর এই পরিপূর্ণ কোর্সটি হতে পারে নিজেকে ডিজিটাল মার্কেটিং জগতে যোগ্য হিসেবে গড়ে তোলার একটি সঠিক মাধ্যম।