Muhammad Monir

Muhammad Monir

Share

28/12/2025

কবিতা—
পাতা হলে সে আশ্রয় দেয় ভাবনার ছায়া,
ফুল হলে সে সুবাস ছড়ায় হৃদয়ের মায়া।

আসলে কবিতা দুটোই—
পাতা হয়ে জন্মায়,
ফুল হয়ে পাঠকের মনে ফোটে।

18/12/2025

একটা একটা করে নিভে যাওয়া বাতিকে যে যাই পরিচয় দাও
সবাই দেশের অংশ ছিলো।

কোন না কোন মায়ের সন্তান ছিলো

একদিন জিতে যাবে ক্ষমতা
কিন্তু দেখবে পৃথিবীটাই থেমে গেলো 🌿

18/12/2025

সময় এগিয়ে যায়, স্মৃতি রয়ে যায়
পুরনো স্মৃতির মাঝেই খুঁজি হারানো দিন....

16/12/2025

ঘুমাতে যাওয়ার আগে দোয়া

উচ্চারণঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

অর্থঃ হে আল্লাহ! আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি। (সহীহ বুখারি, হাঃ ৬৩১২)

16/12/2025

অন্তরকে স্থির রাখার দোয়া....

উচ্চারণঃ ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দ্বিনিকা।

অর্থঃ হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনার দ্বীনের ওপর আমার অন্তরকে প্রতিষ্ঠিত রাখুন। (তিরমিজি, হাঃ ২১৪০)

13/12/2025

আলো ঝলমল পথের ধারে,ছায়া হয়ে হাঁটি আমি,
মানুষের ভিড়ে মানুষ হয়েও নিঃসঙ্গ পথিক
—শুধু আমি!!!

11/12/2025

দুংখের স্বাদ থেকে বঞ্চিত কেউ হবে না.....

10/12/2025

কবিতা -🌙 হে আমার গোপন প্রেমের আঁধার

হে আমার গোপন প্রেমের আঁধার,
হে আমার মুক্ত ঝরানো ভালোবাসা,
তোমার নামটাই যেন নিভু নিভু আলো—
রাতের নীরবতায় জ্বলে নরম ভাষা।

অনেক বলা কথা জমে আছে চুপে,
তোমার পথেই রেখে যাই প্রতিটি শব্দ রূপে।
দূর থেকে তোমায় ভাবি, তবু কাছে লাগে মন,
যেন তোমার ছায়া ছুঁয়ে দেয় আমায় অকারণ।

তোমার নীরবতায় আমি খুঁজি স্বপ্নের ব্যথা,
তোমার হাসিতে লুকিয়ে থাকে দিনভর ক্লান্তির ব্যাকুলতা।
হে আমার অপ্রকাশিত অনুভূতির গোপন দর্পণ,
তোমার দিকেই ফুরায় আমার চাওয়া প্রতিক্ষণ।

তুমি না বললেও বুঝি—
হৃদয়ের দরজায় তোমারই স্পর্শ থামে,
আর আমি—
অন্ধকারের ভেতর থেকেও
তোমাকেই খুঁজি আলো হয়ে,
ভালোবাসার অরূপ নাম ধরে।

10/12/2025

কবিতা- হারিয়ে যাওয়ার অনুভূতি

কেন যেন মনে হয়—
আমি নেই, তবুও আছি।
আছে শুধু নিশ্বাসের শব্দ,
কিন্তু জীবনটা যেন কোথাও থেমে গিয়ে
অপরিচিত এক অন্ধকারে পড়ে আছে।

হারিয়ে যাই আমি…
নিজের মধ্যেই নিজের কাছে।
দেয়ালে ভর দিয়ে দাঁড়াই,
শূন্য চোখে দেখি—
আমার ছায়াটাও আজ আমাকে চিনতে চায় না।

রাতগুলো এখন আর রাত নয়,
অথবা দিনগুলো আর দিন নয়—
সবকিছু মিলেমিশে এক কালো স্রোত,
যেখানে আমার স্মৃতিগুলো ডুবে যায়
কোনো শব্দ না করেই।

আমি বুঝি,
মানুষ শুধু পথেই হারায় না—
হারায় ভেতরের আলোও,
হারায় চলার ইচ্ছা,
হারায় সেই পরিচিত হাসি
যা একদিন নিজেই নিজের মনে ফুটে উঠত।

কখনও কখনও মনে হয়—
আমি যদি নিজেকে খুঁজে পাই আবার,
যদি আবার নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগে,
তাহলে হয়তো এই নিঃশব্দ হারিয়ে যাওয়াটাও
একদিন আমাকে নিজের কাছে ফিরিয়ে দেবে।

কিন্তু তার আগে—
আমাকে ডুবে থাকতে হবে
এই গভীরতায়,
যেখানে হারানো মানেই শেষ নয়—
নিজেকে পুনর্জন্ম দেওয়ার
অপরিহার্য এক নিঃসঙ্গ যাত্রা।

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address

Chittagong