Regent Container Line

Regent Container Line

Share

25/10/2024

ঈসা (আঃ সাঃ) ইহুদীদের একটি দলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যারা তাঁকে অভিশাপ দিয়েছিল, কিন্তু ঈসা (আঃ সাঃ ) তাদের জন্য রহমতের দুয়া করলেন। ঈসা ( আঃসাঃ) কে বলা হয়েছিলো , তারা তোমাকে মন্দ বলে আর তুমি তাদেরকে বোল উত্তম। তখন তিনি জবাব দিতেন, “ যার যা আছে ; সে তো তাই দান করবেন” ।

24/10/2024

ক্ষমতা দুর্নীতির দিকে ধাবিত করে, নিরঙ্কুস ক্ষমতা পুরোপুরিভাবেই দুরনিতিগ্রস্থ করে তোলে। একজন নেতার সবচেয়ে খারাব দুর্নীতি হল এমনটা বিশ্বাস করা এবং অন্যদেরও সেটা বিশ্বাস করতে উৎসাহিত করা যে, একজন মানুষ অন্য যে- কোনো মানুষ অপেক্ষা বড় কিছু; সে অতিমানব , এমন কি কোনো কোনো চরম পর্যায়ে ঈশ্বরের থেকেও সে বড়। এইটার মধ্যই প্রতিমাপূজার চুরান্ত রুপ লক্ষ্য করা যায়, যেটার প্রতিমা পুজা থেকে মহানবী হযরত মহাম্মদ (সাঃআঃ) মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
দ্যা লিডারশীপ অফ মুহাম্মদ(সাঃ আঃ)

13/10/2024

১। “লা ইলাহা ইল্লাল্লাহু” এই সব্ধটিই সবচাইতে বড় জিহাদ আর এই একত্ববাদের গুরুত্ব তৎকালীন কুরাইশ বা কাফেররা বুঝতে পেরেছিল বলেই তারা আল্লাহ্র একত্ববাদের স্বীকৃতি না দিয়ে আমাদের নবী হযরত মহাম্মদ সাঃআঃ) কে গোটা মক্কার ধন ভানভান্ডার এমন কি মক্কার রাজত্ব প্রজন্ত দিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ্র রাসুল ( সাঃআঃ) তাঁর জবাবে বলেছিলে “ আমার এক হাতে যদি চাঁদ এবং অন্য হাতে সূর্যও দেওয়া হয় আমি তা নেব না “। আমি চাই তোমরা স্বীকার করো এই একত্ব বাদ। আমার রাসুল ১/১১ মতো করেননি। তিনি ক্ষমতা হাতে নিয়ে কুরাইশদের বলতে পারতেন “ এবার বল , লা ইল্লাল্লা ইল্লাহু” । এই রকম করলে সেই দ্বীন প্রতিষ্ঠা পেত না এবং তা চিরস্থায়ী হতো না। তিনি একে একে প্রথমে মক্কার পথে পথে এই একত্ব বাদের অর্থ বুঝিয়েছেন কুরাইশ বা কাফেরদের এবং দলে ভারি ভারি লোককে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন, যেমন হযরত আবু বকর ( রাঃআঃ) হযরত ওমর (রাঃআঃ)। তখন অনেক মক্কাবাসী লজ্জা পেয়েছিল। তাঁর পরের ১৩ বৎসরের ইতিহার আমরা কমবেশি জানি।

09/10/2024

ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে

একদিন একটা লোক কাজ শেষে পাহাড়ি এক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পেলেন একটা বয়স্ক ভদ্রমহিলা তার বন্ধ হয়ে যাওয়া লাল রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে, তার পাশ দিয়ে একটার পর একটা গাড়ি বেরিয়ে গেলেও কেউ তাকে সাহায্যের জন্য দাঁড়াচ্ছে না।

তখন লোকটি সাইকেল থেকে নেমে ভদ্রমহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, আর বললেন আমি কি আপনাকে কোন সাহায্য করতে পারি?

কারখানায় কাজের দরুন লোকটির ময়লা পোশাক, উস্কোখুস্কো চুল দেখে ভদ্রমহিলা ঠিক আশ্বস্ত হতে পারলে না। ভদ্রমহিলার চোখে-মুখে অস্বস্তির ছাপ দেখে লোকটি বুঝতে পারলেন তার মনের ভিতরে কি চলছে? তাই আবার ভদ্রমহিলাকে বললেন, আমি আপনাকে সাহায্য করতেই এসেছিলাম। বাইরে ভীষণ ঠান্ডা আপনি গাড়ির ভেতরে বসে অপেক্ষা করুন। আমি বাকিটা সামলে নিচ্ছি। ওই বয়স্ক মহিলার পক্ষে সরানো অসম্ভব একটা কাজ।

এরপর লোকটি অনেক পরিশ্রম করে টায়ারটি সারাতে সক্ষম হয়। ইতিমধ্যে ভদ্রমহিলা টের পেলেন লোকটি ভালো একজন মানুষ। বুঝতে পারলেন, তিনি যদি না থাকতো তবে পাহাড়ি এই অন্ধকার রাস্তায় তিনি হয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতো।

তাই কাজ শেষ হওয়ার পর তিনি লোকটিকে ৫০০ টাকার একটি নোট হাতে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য যা করলে তার কোনো মূল্য হয় না তবুও রাখো এটা তোমার ন্যায্য পাওনা। তখন লোকটি মৃদু হেসে ভদ্রমহিলাকে বললেন আমি কাউকে সাহায্য করার বিনিময়ে টাকা নিতে পারব না ম্যাডাম।

আপনি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চান তবে পরের বার কাউকে সাহায্য করার সময় আমার নামটা মনে করবেন। এই বলে সাইকেল চালিয়ে বিদায় নিলেন। ভদ্রমহিলা ও গাড়ি নিয়ে রওনা দিলেন। খানিকবাদে একটি রেস্তোরাঁয় খাবেন বলে থামলেন।

সেখানে দেখতে পেলেন এক গর্ভবতী মেয়ে সবাইকে খাবার সারফ করছে আচমকা সেই মেয়েটির হাত থেকে একটি কাঁচের পাত্র পড়ে গেল। ম্যানেজার দৌড়ে এসে ভীষণ বকাবকি করল মেয়েটিকে, এবং জানালো এ টাকা তার মাইনে থেকে কেটে নেওয়া হবে। তখন বয়স্ক ভদ্রমহিলা মনে মনে ভাবলেন….

কতটা টাকার দরকার হলে এই গর্ভবতী মহিলাকে এই অবস্থাতেও রেস্টুরেন্টে চাকরি করতে হয়। তাই তিনি যখন খাবার খেয়ে বিদায় নিলেন, তখন যাওয়ার আগে মেয়েটিকে ঢেকে ৪ হাজার টাকা গুজে দিলেন, আর মনে মনে লোকটির বলা কথাটি ভাবলেন…..

এতগুলো টাকা টিপস হিসেবে পেয়ে মেয়েটি তড়িঘড়ি করে বাড়িতে ফিরল দেখল তার স্বামী তখন রাতের খাবার তৈরি করতে ব্যস্ত। মেয়েটি ঢুকেই স্বামীর হাতে ৪০০০ টাকা দিয়ে সমস্ত ঘটনা তাকে জানানোর পর হঠাৎ তার স্বামী বলে উঠলো।আচ্ছা ভদ্রমহিলার গাড়ির রংটা কি লাল ছিল? স্বামীর প্রশ্নে মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করল হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে?

লোকটি তখন মৃদু হেসে উপরের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দিয়ে তার স্ত্রীকে বলল..আসলে কি জানো! কে ভালো কাজ করছে, আর কে খারাপ কাজ করছে,সৃষ্টিকর্তা সব দেখেন। মানুষ তার ভালো কাজের ফল ঠিক, কোন না কোন ভাবে এই পৃথিবীতেই ফেরত পেয়ে যায়।

#শিক্ষামূলক আর্টিকেল এবং নানান টিপস পেতে ভিজিট করুন অনুপ্রেরণার গল্প।

06/10/2024

আমি কুরআনকে ( বিভিন্ন ভাগে) বিভক্ত করে দিয়েছি , যাতে ক্রমে ক্রমে তা মানুষের সামনে পড়তে পারে। আর ( এ কারনেই ) আমি কুরআন পর্যায়ক্রমে নাযিল করেছি ( সূরা ইসরা )
হযরত মহাম্মদ (সাঃআঃ) প্রতি রাকাতে ১০ আয়াত করে সূরা পড়াতেন এবং পরের দিন যাতে তা ব্যাবহারিক অর্থাৎ প্রশিক্ষণের কাজে সাহাবিরা এবং পরবর্তীতে সেই বিধান অনুযায়ী চলতে পারেন।
আর আমাদের খতীবরা বিশেষ করে ফজর এবং এসার নামাজে দীর্ঘ সব সূরা দিয়ে শুরু করেন। তাঁর কি বোঝে মুসলিরা এবং দিনমান কি তাঁর ব্যাবহার করে।
মুল গলদ আমাদের এখানে, আমরা ( অধিকাংশ মুসলিম) আরবি বুঝিনা, তো সেই সব সুরার আমল না বুঝে কীভাবে চলব?
“ মাইলিস্টনর ভাবধারায়”

03/10/2024

আল্লাহতাআলা কোরআনে করিমে মাঝে মাঝে কিছু সংক্ষিপ্ত আয়াত নাজিল করেছেন আর যার ব্যাখ্যার মধ্য আছে মজার মজার সব তথ্য। তেমনই একটি আয়াত সূরা বাকারার ২৪৩ নং আয়াত।
“ তুমি কি তাদেরকে দেখনি যারা-ভয়ে হাজারে-হাজারে তাদের আবাস ভুমি ত্যাগ করেছিল? তারপরে আল্লাহ্ তাদেরকে বলেছিলেন” তোমাদের মৃত্যু হক”। তারপর আল্লাহ্ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয় আল্লাহ্ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না”
মুহাম্মদ ইবন ইসহাক ওহাব ইবন মুনাব্বিহ সুত্রে বর্ণনা করেছেনঃ ইউশার মৃত্যুর পর কালিব ইবন ইউফান্না বনী ইসরাইলের নেতা হন এবং তার ইন্তিকালের পর হিযকিল ইবন ইউযী বনীইসরাইলের পরিচালনার দায়িত্তভার গ্রহন করেন। এই হিযকিল ইবনুল আজুয তথা বৃদ্ধার পুত্ররূপে পরিচিত, যার দোয়ায় আল্লাহ্ সে সব মৃত লোকদের জীবিত করে দিয়েছিলেন, যাদের ঘটনা পূর্বোক্ত আয়াতে উল্লেখিত হয়েছে।
আল্লাহ্ যাদের বলেছিলেন” তোমাদের মৃত্যু হোক” এবং তৎক্ষণাৎ তারা সবাই মৃত্যুবরণ করেছিল। এইভাবে সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়। একদা হযরত হিযকিল তাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। তিনি থমকে দারান এবং চিন্তা করতে থাকেন। একসময় একটি গায়েবী আওয়াজ এর মাধ্যমে তাকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ্ এই মৃত্যু লোকদের জীবিত করে দেন তা কি তুমি চাও? হিযকিল বললেন, জী, হ্যাঁ। এর পর তাকে একে একে নির্দেশ দেওয়া হল, প্রথমে তুমি হাড়দের নির্দেশ কর জোড়া লাগতে, তার অস্থি এইভাবে তারা জীবিত হয়ে যায়।
আল্লাহ্ পাকের নিদর্শনের কথা কোথাও অপূর্ণ থাকলে তিনি তা অন্যত্র ব্যখা দিয়ে আমাদের বুঝিয়েছেন।
সুবাহানাল্লাহ, আমাদের অধিক পড়াশুনা এবং বুজদানের তাওফিক দাও আল্লাহ্।
আল-বিদায়া ওয়ান নিহায়া।

Want your business to be the top-listed Transport Service in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Jibon Bima Bhaban, 56 Agrabad
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00