Master Rashid Ahmed Chy

Master Rashid Ahmed Chy

Share

01/06/2025

অ্যাডমিন পোস্ট:

মাস্টার রশিদ আহমদ চৌধুরী, একজন মহান মানুষ – একটি ছোট পরিচিতি।

মাস্টার রশিদ আহমদ চৌধুরীর জন্ম ১৯৩৯ সালে । তিনি ১৯ জুন ২০২২ ইং সালে ইন্তেকাল করেন। পেশাগত জীবনে তিনি সাতটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি গারাংগিয়া উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ময়মনসিংহে অবস্থিত বি-এড টিচিং কোর্সের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় ক্যাম্পে, যেখানে তাকে আরও ১০ জনের সঙ্গে গুলি করে হত্যা করার জন্য লাইনে দাঁড় করানো হয়। ঠিক সেই মুহূর্তে এক সিনিয়র পাক অফিসার এসে চিৎকার করে তাকে বলেন সেখান থেকে পালিয়ে যেতে – আল্লাহর কুদরতে তিনি প্রাণে বেঁচে যান।

তিনি সাতকানিয়া সরকারি কলেজের ভিপি ছিলেন, ইসলামী ছাত্র সংঘের সভাপতি এবং অবিভক্ত সাতকানিয়া-লোহাগাড়ার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ছিলেন। তাঁর স্ত্রীও জামাতের রোকন। তিনি একজন অত্যন্ত পরহেজগার, সৎ এবং নীতিবান মানুষ ছিলেন।

এই পেইজটি তার স্মৃতিকে স্মরণ রাখার এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবনাদর্শ পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস।

আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

— অ্যাডমিন

Want your public figure to be the top-listed Public Figure in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

মরহুম মাষ্টার রশিদ আহমেদ চৌঃ বাড়ী, দর্জি পাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম ।
Chittagong