Fit Body

Fit Body

Share

09/11/2022

সকালে ঘুম থেকে উঠে পানি খেলে কী হয়?

পানির অপর নাম জীবন। আমাদের শরীরে ৭০ ভাগই পানি। তাই টিকে থাকতে প্রত্যেক জীবের পানি গ্রহণ অত্যাবশ্যক। শরীরের বর্জ্য বের হতে, শরীরের তাপমাত্রা রক্ষায়, সংবেদনশীল টিস্যু সুরক্ষাসহ বহু কারণে পানি দরকার। তাই শরীরকে সুস্থ রাখতে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক ৩ লিটার পানি পান করা উচিত। বিশেষ করে সকালে খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।
১. সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।
২. রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত।
৩. প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৪. প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয়ে যায় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।

৫. যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে পানি পানের অভ্যাস করুন। কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভালো হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।

ভুলেও দাঁড়িয়ে পানি পান করবেন না
চিকিৎসকেদের মতে, দাঁড়িয়ে পানি পান করা শরীরের পক্ষে ক্ষতিকর। এর ফলে মূত্রথলিতে এবং পিত্তাশয়ে শরীরের ক্ষতিকারক টক্সিন জাতীয় পদার্থ জমা হয়। যা শরীরে বিভিন্ন অবাঞ্ছিত বিপদ ডেকে আনে।

শরীরের বর্জ্য জাতীয় দূষিত পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে পানি। শরীরের কোষগুলিকে পুষ্টি এবং অক্সিজেন জোগায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখে। শরীর কতটা সুস্থ থাকবে, তার প্রায় অনেকটাই নির্ভর করে পানির উপর।

01/11/2022

কম খরচে বিশ্ব'''মানের সেবা নিন ঘরে বসেই।
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন অথবা পেইজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ।

30/10/2022

শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এবং বদহজমেও অনেক উপকারী। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এতে কেমোপেইন, প্যাপিন, পাইপাইন ও সাইমোপ্যাপিনের মতো উপাদান থাকে। এগুলো কার্বোহাইড্রেট ও প্রোটিন চর্বি দূর করতে সাহায্য করে।

Photos from Fit Body's post 26/10/2022

আজকের পার্সেল মাশাল্লাহ

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Muradpur
Chittagong