Popy Rozi
14/11/2025
জানি জাদু বলে আসলেই কিছু হয় না। তবুও মাঝে মাঝে ইচ্ছে করে জাদু বলে যদি কিছু থাকতো!
যদি জাদু করে এক মুহূর্তেই সব হারিয়ে যাওয়া মানুষ কিংবা স্মৃতিগুলো ফিরিয়ে আনা যেতো! যদি এমনটা হতো!
এতো সুন্দর পৃথিবী, তার এতো সুন্দর রূপ দেখে কখনো কখনো মনটা এতোটা বিষণ্নতায় ছেয়ে যায় যেন কোন কিছুতেই আর মন টানে না।
এই এতো এতো সুন্দর দৃশ্য আমরা রোজ দেখছি, উপভোগ করছি, কিন্তু আমাদের খুব কাছের যে, যাকে ছাড়া এক মুহূর্তও চলতো না একটা সময় সেই মানুষটাকে ছাড়াও কেমন দিব্যি কাটিয়ে দিচ্ছি সময়, দিব্যি উপভোগ করছি সব।
অথচ সেই মানুষটা এখন আর এসব কিছুতেই নেই, কিছুই দেখছে না, উপভোগ করছে না।
যাকে ছাড়া পৃথিবী অচল মনে হতো, তাকে ছাড়াই সবই চলছে ঠিকঠাক।
কী অদ্ভুত জীবন, মন ও মানুষ!
~ পপি রোজি
11/11/2025
কর্মস্থলে আসা যাওয়ার পথে প্রতিদিনই একটা জায়গায় আমার চোখ আটকে যাই বারবার।
খোলা একটা বিলে লম্বা ঘাসের মাঝখানে একটা বসার বেঞ্চ। আমার খুব ইচ্ছে করে নেমে কিছু সময় ওখানে বসি। সেটা সম্ভব হবে না তা জানি।
তাই প্রতিদিনের সেই চোখ আটকে যাওয়া দৃশ্য আমার আঁকার খাতায় স্মৃতি করে নিলাম।
সাথে এঁকে নিলাম কিছু শিউলি ফুল। যদিও শিউলি ফুলের সাথে আমার কোন স্মৃতি নেই। শিউলি কুড়িয়ে নিয়ে মালা গাঁথা এটাও একটা পূরণ না হওয়া ইচ্ছের তালিকায়ই রয়ে গেলো।
অঙ্কনে ~ পপি রোজি
08/11/2025
জীবনে সঠিক সঙ্গী পেলে প্রতিটি দিনই আনন্দের হয়।❤️🙂
02/11/2025
কী দারুণ! সামনাসামনি আরো বেশিই সুন্দর ❤️💚🖤
💚❤️🖤
31/10/2025
নিজস্বতার রঙ কখনো ধুয়ে মুছে ফেলতে নেই।
Click here to claim your Sponsored Listing.