Science Panacea
26/05/2026
তিনি প্রফেসর অরুণ কুমার বসাক। একজন সত্যিকারের পণ্ডিত ও সজ্জ্বন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক। ছিলেন এমিরেটাস প্রফেসর। ব্যক্তি জীবনেও এমনই সাদামাটা পোশাক! সাদামাটা প্রকাশ তার।
উনার জায়গায় একজন উপজেলার নেতার কথা চিন্তা করুন। বাড়ি-গাড়ী থাকবে। বডি গার্ড নিয়ে ঘুরবে। মানুষ হুমড়ি খেয়ে পড়ে স্লোগান দিবে। মাথায় ছাতা ধরার জন্য লোক থাকবে। একজন দুর্নীতিবাজ নেতাও আমাদের সমাজে অনেক সুযোগ সুবিধা ভোগ করে। কিন্তু একজন নির্মোহ পণ্ডিত, রাষ্ট্রের তেমন কোন সুবিধাই পায় না।
তাহলে দেশে পণ্ডিতের সংখ্যা বাড়বে, নাকি পাষণ্ডের সংখ্যা বাড়বে? মেধাবীরা কি করে দেশে থাকবে? কেনই বা তারা বিদেশ থেকে ফিরতে চাইবে? ভালো স্টুডেন্টরা কেনই বা শিক্ষকতা পেশায় যাবে?
সমাজের মানুষের মাইন্ডসেটও অনেক সেকেলে। সমাজ চায়, শিক্ষক হবেন গো-বেচারা। তার আবার চাহিদা কি। তিনি ফ্রি সেবা দিয়ে যাবেন সারাজীবন।
জ্ঞানীরা যখন সম্মান ও সম্মানী পায় না, তখন শিক্ষক নামের পদ-লোভীর সংখ্যা বাড়তে থাকে। এজন্যই দেখবেন, বিশ্ববিদ্যালয়ের একটা ভিসি পদ, সামান্য প্রক্টর পদের জন্য শিক্ষকরা কিভাবে নেতার পিছু দৌঁড়ায়! লবিং করে।
আপনারা শুধু যুবদল নেতা নয়নকে দেখেন। কারণ সেটা দৃশ্যমান। কিন্তু কতো শিক্ষক যে ক্যামেরার আড়ালে এই দৌঁড় প্রতিযোগিতায় কতো নীচে নামতে পারে, সেটার ধারণাও আপনাদের নাই। আমি যখন ছাত্র ছিলাম, নিজের চোখে আমাদের ভিসিকে, সন্ত্রাসী ওয়ার্ড কমিশনারের পেছন পেছন দৌঁড়াতে দেখেছি। নাম বললাম না।
বিশ্ববিদ্যালয়গুলো কি এমনি এমনি তলিয়েছে? অরুণ কুমার বসাকের মতো মানুষ কমে গেছে। আমরা সেটার জন্য আওয়াজ তুলিনি।
……………………..
RAUFUL ALAM
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Chittagong
4203