Useful Writing

Useful Writing

Share

25/07/2023

গরমে সুস্থ থাকতে করণীয় (পার্ট-১)

এ বছরের গ্রীষ্মকালের তাপমাত্রা বিগত ৫৮ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। দেশের নানা জায়গা থেকে হিট স্ট্রোক এর খবর শোনা যাচ্ছে। গরমের সাথে তীব্র ঘাম যেন এই ব্যাপারটাকে আরো তিক্ত করে তুলছে। মোটকথা এই গরমে কেউই ভালো নেই।
নিজের ও পরিবারের সুরক্ষায় এই গরমে যেন কোন কমতি না থাকে। এজন্য দরকার গরমের দিনে আনুষঙ্গিক কিছু জ্ঞান যাতে করে এই মৌসুমে আপনার কষ্ট যেন একটু কম হয়। আজ থেকেই নিন্মোক্ত জিনিস গুলো মেনে চলার চেষ্টা করুন।

১. ঢিলেঢালা এবং সুতি কাপড় পড়ার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় সাদা কাপড় বা হালকা রঙের কাপড় পড়লে। এতে করে শরীরে তাপ লাগে কম।

২. যেহেতু গরমে প্রচুর ঘাম হয় এবং শরীর থেকে পানি বের হয়ে যায়, এজন্য একটু পরপর পানি পান করা উচিৎ। কোথাও বের হওয়ার সময় এক বোতল পানি সঙ্গে রাখবেন।
যদি সম্ভব হয় ডাবের পানি কিংবা লেবুর পানি খেতে পারেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক কিছুরই দাম বেড়ে গিয়েছে। যদি ডাবের পানি না খান, তাহলে অন্তত পানিটা পান করার চেষ্টা করুন।

৩. বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। ঘাম কমে, ক্লান্তিভাবও কম হবে, ত্বক সুস্থ থাকবে।

৪. কাজ ছাড়া অযথা বাইরে বের হওয়ার দরকার নেই।

৫. কোল্ড ড্রিংকস, বিয়ার এসব একদম খাবেন নাহ। এগুলো আপনার তৃপ্তি মেটাবে সাময়িক ভাবে কিন্তু এতে ডিহাইড্রেশন এর সম্ভাবনা বেড়ে যায়। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chittagong
20154556