Patiya barta. Net

Patiya barta. Net

Share

24/03/2026

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা

দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। এর মধ্যে মেধা তালিকায় ছাত্রদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ মার্চ) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

ছাত্রদের মধ্যে ৯৩২ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭।
৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মো. মো. আব্বাস, রোল নং ১৫৯১৮।

৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (ক) স্থান অধিকার করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মুতাসিম বিল্লাহ, রোল নং ১৯৬৩৯।
৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (খ) স্থান অধিকার করেছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মুহা: আবু রায়হান, রোল নং ১৭০৮১।

প্রসঙ্গত, গত বছরের দাওরায়ে হাদিস পরীক্ষায়ও মেধা তালিকায় স্থান করে নিয়েছিল জামিয়া ইসলামিয়া পটিয়া। সেই মাদরাসার মো. সাখাওয়াত হোসেন রনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

24/03/2026

চট্টগ্রামের পটিয়ায় থানার মোড় এলাকায় সরকারি জমি দখলের দায়ে আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এ অভিযানের নেতৃত্ব দেন। একই সঙ্গে দখল করা অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

জানা যায়, পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকায় আল মদিনা হোটেল ঈদের বন্ধের সুযোগ নিয়ে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করে। খবর পাওয়া মাত্র পটিয়া উপজেলা প্রশাসন অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনার সময় পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, ঈদের বন্ধের সুযোগে আল মদিনা হোটেলের মালিকপক্ষ রাতারাতি সরকারি খাস জায়গা দখলের উদ্দেশ্যে লোকবল নিয়ে স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

13/03/2026

ডাক্তার হিসেবে এটা নিয়ে কিছু লেখা উচিৎ মনে করলাম।জনাব মির্জা আব্বাস সাহেব অসুস্থ্য।মহান রব উনাকে আশু রোগ মুক্তি দান করুন।

উনার ক্ষেত্রে যেটা হয়েছে তিনি ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন (syncope)।
পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এবং পর্যবেক্ষণে রাখা হয়।(Daily Star,Dhaka Tribune,TBS)

এটার কারণ যদি বলি, হতে পারে রক্তে গ্লুকোজ বা চিনি কমে যাওয়া (Hypoglycemia) কিংবা শরীরে লবণের তারতম্য হওয়া যেটা বলে Electrolyte Imbalance!
তিনি ব্রেইন স্ট্রোকও (ischemic/Haemorrhagic Stroke) করতে পারেন।

উনার যদি Co-morbid কোন Long Term রোগ থাকে তাহলে এটার প্রবণতা আরও অনেক বেড়ে যায়।যেটা উনার ছিল।

এটা যেকোন মানুষেরই হতে পারে।
এমনকি আমারও হতে পারে।আপনারও হতে পারে।
একেবারে সুস্থ্য ইয়াং মানুষদেরও হতে পারে যেহেতু তিনি Prolong Time Fasting করছেন।

এর বাইরেও বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে জানা যায় তিনি আগেও বিভিন্ন কারণে হসপিটালে ভর্তি ছিলেন।ডাক্তার দেখিয়েছেন।

তাঁর ক্ষেত্রে যেসব স্বাস্থ্য সমস্যার কথা সংবাদে বেশি এসেছে—
ডায়াবেটিস
হার্টবিট অনিয়ম (arrhythmia)
শ্বাসকষ্ট
দীর্ঘস্থায়ী কাশি
দুর্বলতা

উনার শারীরিক অবস্থা, Co-morbid রোগ বিবেচনায় হঠাৎ করে এমন হওয়া একেবারে মেডিকেল কারণের বাইরে নয় যেখানে একজন ইয়াং মানুষেরও রোজা থাকার কারণে বিকালের দিকে এমন হতে পারে।

সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারীকে দোষারোপ করে রাজনীতি করাটা কিসের পরিচয় বহন করে?

মহান রব জনাব মির্জা আব্বাস সাহেবকে সুস্থ্যতা দান করুন।তিনি আমাদের মাঝে আবারও ফিরে আসুন।

27/02/2026

💜💜💜💜

27/02/2026

ব্রেকিং : ইমারাতে ইসলামিয়াহ আফগানিস্তানের অভিযানে নিহত হলেন ডোনাল্ড ট্রাম্পের অবৈধ ছেলে শাহবাজ শরীফ (খা.পো.) 😃

এমনটিই দাবি করেছেন জনৈক পথচারী!

27/02/2026

পাকিরা নিপাত যাক।।

Want your business to be the top-listed Media Company in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

পটিয়া মুন্সেফ বাজার
Chittagong
4370