Animal Rescue Team Chittagong - ARTC
Call this number if anyone wants to rescue a dog or cat
WhatsApp : 01969485785
: 01819094484
09/05/2025
মোটু
সবচেয়ে লক্ষী,শান্ত বাচ্চা।গত বছর এমন দিনেই ট্রাকের চাপা খেয়ে সারাজীবনের জন্য প্যারালাইজড হয়ে যায় ও।সেই থেকেই আমাদের ARTC এর শেল্টারে আছে।ওর দুখী দুখী মুখ দেখলে যে কেউ ওর মায়ায় পড়তে বাধ্য।শেল্টারে আসা সব বাচ্চা কুকুরকে ও আদর করে আপন করে নেয়।একবার কিছু অমানুষ রাতে চোরের মতো শেল্টারে ঢুকে অসুস্থ কুকুরদের অনেক মারে,মোটুকে মেরে মুখ ভেঙে দিছিলো।মোটুর একটা বিদেশী বন্ধুকে মারতে মারতে মেরেই ফেলছিলো।তারপরও মোটু আস্তে আস্তে সুস্থ হয়।
আজকে মোটুর শেল্টারে আসার এক বছর।শেল্টারটাই ওর হোম,মোটুর জন্য দোয়া করবেন যেন সে তার জীবনের শেষ দিন পর্যন্ত এখানে আদর যত্নে থেকে যায়।
Happy Home Coming Day Motu!!
মোটুর মতো এমন আরো অনেক অসহায় বাচ্চা আছে শেল্টারে,সবার গল্পই হৃদয়বিদারক।তাদের চিকিৎসা এবং খাবারে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন Animal Rescue Team Chittagong - ARTC তে।
artc একটা ওপেন শেল্টার,চট্টগ্রামের কেউ চাইলে ঘুরে দেখে বাচ্চাদের সাথে সময় কাটিয়েও আসতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
1234