Digital Skill Bd

Digital Skill Bd

Share

25/08/2021

#ডিজিটাল_মার্কেটিং_কেন_করবেন?

অল্প খরছে ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজির প্রয়োগ করা যায়

প্রচলিত মার্কেটিং পদ্ধতির সাথে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় পার্থক্য হল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব কম খরচে আপনি আপনার ব্যবসায়কে কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌছাতে পারবেন। একটি ফেসবুক পেইজের মাধ্যমে বা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার পণ্যকে লক্ষাধিক কাস্টমারের কাছে খুব সহজে পৌছাতে পারবেন যা প্রচলিত লোকাল মার্কেটিং পদ্ধিতে অনেক ব্যয়বহুল। ফেসবুক অ্যাডের মাধ্যমে কয়েক ডলার খরচ করে আমাদের দেশে হাজার মানুষের কাছে পণ্য সম্পর্কিত তথ্য পৌছে দিচ্ছে বিভিন্ন ই-কমার্স কোম্পানী। তাও আবার বয়স, পেশা, ইন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে টার্গেট করে সঠিক ব্যক্তির কাছে পৌছানো যাচ্ছে। তাই ডিজিটাল মার্কেটিং এর এই সুযোগ লুফে নিচ্ছে পৃথিবীর সকল ছোট বড় কোম্পানী গুলো। আপনি কেন আপনাকে গুটিয়ে রাখবেন।

আপনি কেন ডিজিটাল মার্কেটিং করবেন এর সবচেয়ে সহজ উত্তর হল আপনার প্রতিযোগী ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং করছে। আমাদের দেশে হোক বা আন্তর্জাতিক, ডিজিটাল মার্কেটিং এর প্রয়োগ দেখতে পারবেন সকল ক্ষেত্রে। আজ আমাদের দেশের খুব ছোট একজন ব্যবসায়ী তার পণ্য ফেসবুক পেইজের মাধ্যমে প্রচার করছে। লাইভ ভিডিওর মাধ্যমে কাস্টমারকে পণ্য দেখাচ্ছে। ঠিক তেমনি বড় বড় কোম্পানীগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নিয়োগ দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট এর পরিকল্পনা অনুসারে কাজ করছে। আপনি কেন করবেন না? আপনি যদি ডিজিটাল মার্কেটিং না করেন তাহলে কাস্টমারের একটি বড় অংশ আপনা পণ্য এবং ব্রান্ড সম্পর্কে জানতে পারবেন না। তখন এই সুযোগটি আপনার প্রতিযোগী গ্রহন করে নিবে।এর জন্য দরকার ডিজিটাল মাকেটিং এ best traning অথবা course. Digital marketing course সম্পকে বিস্তারিত জানতে আমাকে inbox করতে পারেন visit now - Digital Skill Bd

31/07/2021

ইউটিউব মার্কেটিং কি? (What is YouTube marketing in bangla)
বর্তমানে যেকোনো একটি কোম্পানি, কোন ব্লগ বা ওয়েবসাইট বা ব্যবসা প্রত্যেকই তাদের পন্য, কন্টেন্ট, সার্ভিস, ব্রান্ড ইউটিউব ভিডিও মার্কেটিং এর মাধ্যমে লক্ষ্যবস্তু গ্রহকের মাধ্যমে প্রচার করতে পারে।

এজন্য অনলাইন মার্কেটিং (online marketing) এই প্রক্রিয়াটি আধুনিক মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় এবং লাভজনক উপায় হিসাবে প্রকাশ পেয়েছে। সহজ ভাবে বলতে গেলে ইউটিউব মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ভাগ।

যেখানে ব্যবসার সাথে জড়িত ভিডিও কন্টেন্ট তৈরি করে YouTube এবং ইন্টারনেটের সাহায্যে মানুষের ভিডিও গুলো দেখানো হয়। আর ইন্টারনেটে সক্রিয় থাকা সেই সকল মানুষারা আপনার প্রচার করা ভিডিও গুলো ঘরে বসে দেখে প্রডাক্ট (produce) বা ব্যবসার (business) এর ব্যাপারে জানতে পারবে।

কিভাবে ইউটিউব ভিডিও ভিউ বাড়াবো? (Increase video views)
ভিডিওর মাধ্যমে এই সম্পর্ন মার্কেটিং এর প্রক্রিয়াকে বলা হয় YouTube video marketing বা YouTube marketing. বর্তমান সময়ে ইউটিউবের মাধ্যমে এই ধরনের অনলাইন মার্কেটিং যেকেউ ইচ্ছা করলে করতে পারেন।

আপনি চাইলে ইউটিউবে নিজের ব্লগ, ওয়েবসাইট, ব্যবসা বা যেকোনো পন্যের সাথে জড়িত বিষয় গুলো নিয়ে ভিডিও বানিয়ে YouTube আপলোড করে সেগুলোকে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং বা প্রচার করতে পারেন।

মনে রাখবেন, ভিডিও মার্কেটিং বলতে শুধুমাএ একটি ইউটিউব চ্যানেলে তৈরি করে সেখানে ভিডিও আপলোড করাকে বলে না। ভিডিও মাধ্যমে মার্কেটিং করার জন্য আপনাকে প্রচুর পরিমানে ক্রিয়েটিভ হতে হবে।

কারণ, সব ধরনের ভিডিও কিন্ত মানুষরা দেখতে পছন্দ করে না। তাই ব্যবসা যেটাই হোক না কেন ভিডিওর মাধ্যমে তাকে অনলাইনে মার্কেটিং করতে হলে অবশ্যই ভালো ভিডিও স্ক্রিপ (video script) আগে বানাতে হবে।

এবার আবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে ইউটিউব ভিডিও মার্কেটিং কি তখন সহজ উত্তর হবে, ভিডিও কন্টেন্ট বানিয়ে YouTube platform এর মাধ্যমে ভিডিও গুলো আপলোড করে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করা হলো ইউটিউব মার্কেটিং।

12/07/2021

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় ।ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। আজকে আমরা এমন ৮ টি মাধ্যম সম্পর্কে আলোচনা করবে। যা ব্যবসার ক্ষেত্রে এনে দিতে পারে বৈপ্লবিক পরিবর্তন।

এক নজরে Digital Marketing এর সেরা ৮ টি মাধ্যম
Search engine optimization (SEO)
Search Engine Marketing (SEM)
Content marketing
Social Media Marketing(SMM)
Digital Display Marketing
Mobile Marketing
Email Marketing
Affiliate Marketing

Want your business to be the top-listed Furniture Store in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Dider Market
Chittagong
4000