THT Family
13/05/2026
Right From Of Verb এভাবে পড়ো 🔥
৫ নাম্বারের ৫ নাম্বার কনফার্ম করতে পারবা।
সবাই টাইম লাইনে রেখে দাও।
‼️কোরআনুল হাক্বীমের গাণিতীক রহস্য- ২য় পর্বঃ
“চাঁদ” ২৭ দিনে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, অন্যদিকে কুরআনে “চাঁদ” শব্দটি আছে ২৭ বার। এই দু’ই ২৭ যোগ করলে হয় ৫৪। মজার ব্যপার হলো, পবিত্র কুরআনুল হাক্বীমে “চাঁদ” নামে একটা সূরা আছে, যার নাম “সুরা ক্বামার”, যেটি পবিত্র কুরআনুল হাক্বীমের ২৭ পারায় ঠিক ৫৪ নাম্বার সূরা।
*আরো বিষ্ময়কার ব্যপার...*
— সূরা কামারে মোট ৫৫টি আয়াত আছে। এর সাথেও চাঁদের একটা চমৎকার সম্পর্ক আছে।
— যেমন আরবিতে قمر (কামর) লিখতে তিনটি হরফ লাগে, যথা: ق م ر । আরবি বর্ণমালা ق ২১ তম, م ২৪ তম, ر ১০ তম। সংখ্যাগুলোর যোগফলও ঠিক ৫৪।
*আরো একটি মজার বিষয় হলো:* قمر শব্দের শেষে ر আছে, অনুরূপ উক্ত ৫৫ আয়াত বিশিষ্ট সূরার প্রত্যেক আয়াতের শেষে ر হরফটি রয়েছে।
_[বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষ প্রতি নিয়ত সৃষ্টির জিকির নিয়েই এত ব্যাস্ত যে, সৃষ্টিকেই পরোক্ষভাবে স্রষ্টা বানিয়ে ফেলছে! ওয়াজের ময়দান, মসজিদ, খানাকহ এমন গুরুত্বপূর্ণ সব স্থানে — হয় সৃষ্টির মর্যাদা, না হয় সমালোচনা চর্চা হয়। খোদার রহস্য নিয়ে আশ্চার্য হবে, খোদার বিষয়ে গাম্ভীর্য ফয়দা হবে এমন আলোচনা হয় না বললেই চলে।]
‼️কুরআনুল হাক্বীমের গাণিতিক রহস্য- ১ম পর্বঃ পৃথিবীর কেন্দ্রস্থলে (মধ্যভাগে) লোহা এবং কোরআনুল হাক্বীমের মধ্যবর্তী সুরার নামও “হাদীদ” যার অর্থ “লোহা” — গভীর ব্যাখ্যা
১. পৃথিবীর গঠন ও স্তরসমূহঃ পৃথিবীকে মূলত চারটি স্তরে ভাগ করা হয়:
🔘Crust (ভূপৃষ্ঠ): সবচেয়ে উপরের, কঠিন স্তর
🔘Mantle (ম্যান্টল): গলিত শিলা ও খনিজে ভরা মাঝের স্তর
🔘 Outer Core (বহিঃকোর): তরল ধাতব পদার্থে গঠিত
🔘 Inner Core (অভ্যন্তরীণ কোর): কঠিন ধাতব, মূলত লোহা ও নিকেল
👉 বিজ্ঞানীরা ভূকম্পন তরঙ্গ (seismic waves) বিশ্লেষণ করে বুঝেছেন যে অভ্যন্তরীণ কোরটি কঠিন এবং এর গঠন প্রধানত লোহা (Fe) এবং নিকেল (Ni) দিয়ে।
২. লোহার উৎস ও মহাজাগতিক ব্যাখ্যাঃ
লোহার উৎপত্তি পৃথিবীতে নয়—বরং মহাবিশ্বে। এটি এসেছে সুপারনোভা বিস্ফোরণ থেকে, যেখানে বিশাল নক্ষত্র মৃত্যুর সময় প্রচুর পরিমাণে লোহা তৈরি করে মহাশূন্যে ছড়িয়ে দেয়। এই ধাতব পদার্থগুলো পরে গ্রহ তৈরির সময় একত্রিত হয়ে পৃথিবীর কেন্দ্রে জমা হয়।
🔭 বিজ্ঞানীরা উল্কাপিণ্ডের গঠন বিশ্লেষণ করে দেখেছেন, সেগুলোর মধ্যেও লোহা ও নিকেলের আধিক্য রয়েছে—যা পৃথিবীর কোরের মতোই।
৩. ধর্মীয় দৃষ্টিকোণ — সূরা হাদীদঃ
পবিত্র কোরআনে মোট সূরা ১১৪টি। এই ১১৪টি কে ২ ভাগে ভাগ করলে পাবো ৫৭। আর বিষ্ময়কর ব্যপার হলো — পবিত্র কোরআনে ৫৭ নং সুরাই হলো “সুরা হাদীদ” যার অর্থ “লোহ”
وَأَنزَلْنَا ٱلْحَدِيدَ فِيهِ بَأْسٌۭ شَدِيدٌۭ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ
“আর আমি লোহা অবতীর্ণ করেছি, যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকারিতা” [৫৭:২৫]
🔹 উল্লেখিত আয়াতে “أَنزَلْنَا (আনজালনা) শব্দটি আরবী ব্যকরন অনুসারে বাবে “افعال" থেকে এসেছে। যার খাসিয়্যাত হচ্ছে “কোন কিছু একবারেই পৌছানো”। সুতরাং এখানে “আনজালনা” শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে লোহা এসেছে উপর থেকে [১]—যা অনেক ইসলামি গবেষক ব্যাখ্যা করেছেন মহাজাগতিক উৎস হিসেবে।
৪. প্রযুক্তিগত প্রমাণ ও গবেষণাঃ
🔘সিসমিক তরঙ্গ বিশ্লেষণ: ভূকম্পন তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে ভিন্নভাবে প্রতিফলিত হয়, যা থেকে বিজ্ঞানীরা কোরের গঠন নির্ধারণ করেন।
🔘ভূ-চৌম্বকত্ব (Geomagnetism): পৃথিবীর চৌম্বক ক্ষেত্র মূলত বহিঃকোরে তরল লোহার প্রবাহের কারণে সৃষ্টি হয়।
🔘উল্কাপিণ্ড বিশ্লেষণ: পৃথিবীর মতো অন্যান্য গ্রহ ও উল্কাপিণ্ডেও লোহা ও নিকেলের আধিক্য রয়েছে।
✨ সংক্ষিপ্তভাবে:
পৃথিবীর কেন্দ্রস্থল মূলত লোহা ও নিকেল দিয়ে গঠিত। এই তথ্য আধুনিক বিজ্ঞান, মহাজাগতিক ব্যাখ্যা এবং কোরআনের আয়াত দ্বারা সমর্থিত। এটি আমাদের সৃষ্টি ও মহাবিশ্বের রহস্য সম্পর্কে গভীর উপলব্ধি এনে দেয়।
👉লাইক, কমেন্ট, ফলো, শেয়ার...
© ইমাম আল-গাজ্জালী’র ফালসাফাহ্ টাইমলাইন থেকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chattogram
4221