Ali Rasel

Ali Rasel

Share

17/05/2026
17/05/2026

বাংলাদেশের আবাসন শিল্প বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। উচ্চ ব্যাংক সুদহার (১৪-১৭%), ডলারের অস্থিরতা এবং নির্মাণসামগ্রীর আকাশচুম্বী দামের কারণে ফ্ল্যাট বিক্রি আশঙ্কাজনকভাবে কমেছে। রিহ্যাবের হিসাব অনুযায়ী, অভিজাত এলাকায় ফ্ল্যাট বিক্রি কমেছে প্রায় ৭০ শতাংশ।

এই মন্দার ফলে রড, সিমেন্ট ও টাইলসসহ সংশ্লিষ্ট ১৬৯টিরও বেশি সহায়ক শিল্প স্থবির হয়ে পড়েছে। আবাসন খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল ২ কোটি মানুষের কর্মসংস্থান এখন হুমকির মুখে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন ব্যবসা ও সামগ্রিক অর্থনীতিকে বাঁচাতে সরকারের পক্ষ থেকে দ্রুত বিশেষ গৃহঋণ তহবিল গঠন, কর হ্রাস এবং ইমারত নির্মাণ বিধিমালায় ইতিবাচক সংশোধন আনা জরুরি।

Want your public figure to be the top-listed Public Figure in Brahmanbaria?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Brahmanbaria