Abdul Razzaq - Raju

Abdul Razzaq - Raju

Share

16/04/2025

ভালোবাসা সমানে সমান, কিন্তু মেকি!
ভালোবাসা লোক দেখানো— বলো, এ কী?
বুক জুড়ে রঙের মেলা, তুমিও মাখো আবির।
রং মেখে মুখ আড়াল করে, ভুলে যাওয়া দিনের বীর।

অযত্নে-অবহেলায় পড়ে থাকলে,
কাজে লাগে না আর।
ধারালো লোহার হাতিয়ার,

যা ছিল এতদিন উপজীব্য,
তাই হয়ে যায় বোঝা ভার।

বুক জুড়ে রঙের মেলা, তুমিও মাখো আবির।
রং মেখে মুখ আড়াল করে, ভুলে যাওয়া দিনের বীর।

ভালোবাসা এখন পোস্টার-পলিথিন
স্ট্যাটাসে গড়া ঘর।
হৃদয়ের গল্প হেরে যায়,
লাইকের ভিড়ে, বাড়তি প্রেমের দর।

যেখানে চেহারা মানে পণ্য,
ভালোবাসাও সেলফি-পোজ।
ভাঙা মন সাজে ফিল্টারে,
ভেতরটা তবু খুঁজে
আগের সেই আলো-রোজ।

স্মৃতিগুলো পড়ে থাকে,
ড্রাফট বক্সের অরক্ষিত কোণে।
সেখানে এখন চুপচাপ বসে
একটা চিঠি— তুমি কেমন?

17/01/2025

ধনভান্ডার হবে খালি, শূন্য পড়ে থাকবে ঢালা,
থাকবে ঘরে তালা মারা,
পাখি ছাড়া খাঁচার কী দায়?
মায়া বাড়াইস না।

মায়ার জ্বালায় সব মানুরে সন্ন্যাসী না হতে দেয়,
সাধকের তাতে কী বা আসে, কী বা যায়।
সাধক যখন মনে মনে সন্ন্যাসী ভাব মনে লয়,
মায়া বাড়াইস না রে তোরা, মায়া বাড়াইস না।

16/01/2025

তুমি এই বাজারে অল্প দামে গল্প বেচে সওদা করো?
তুমি নিজের ইচ্ছে চাপা রেখে অন্যজনের ঘানি টানো!
গভীর রাতের তন্দ্রা তোমায় মায়ায় টানে,

ইচ্ছে, আশা—ভালোবাসা এক কোণে রেখে একাই চলো।
তুমি মায়া জানো।

09/01/2025

প্রদীপ জ্বালি, তাপ লাগে না,
চলছে দহন অন্তরে।
তোমায় পুষে বুকের মাঝে,
দোষ দিয়েছি মনটারে।

শৈশবে ভালোই ছিল,
ভাবনা সব ঘুমিয়ে ছিল।
আমি ঘুমাই, কিন্তু আমার মনটা থাকে জেগে।
প্রদীপ জ্বালি, তাপ লাগে না,
চলছে দহন অন্তরে।

26/12/2024

#বেতুয়া #চরফ্যাশ

Want your practice to be the top-listed Clinic in Bhola?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Sadar Road Bhola
Bhola
8300