Aman Computer - আমান কম্পিউটার
18/03/2026
জাতীয় পরিচয়পত্র (NID Card) এর যেকোন তথ্য সংশোধন করতে পারবেন।
সার্ভিস সমূহঃ
✅ জাতীয় পরিচয় পত্র নিবন্ধন। ( অনলাইনে নির্ভুল নিবন্ধন)
✅ জাতীয় পরিচয় পত্র সকল প্রকার ভুল সংশোধন।
✅ জাতীয় পরিচয় পত্র ( হারানো আইডি কার্ড) উত্তোলন।
✅ ভোটার হয়েছেন আইডি কার্ড পান নি?
✅ ১৮ বছর হয়নি আইডি কার্ড প্রয়োজন?
✅ নিজের নাম, পিতার মাতার নাম, বয়স সহ যে কোন তথ্য সংশোধন।
?? #হারানো/চুরি/নষ্ট হওয়া Nid কপি নিতে পারবেন।
👉 /স্লিপ নাম্বার না থাকলেও প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনার Nid সংগ্রহ করতে পারবেন।
বিঃদ্রঃ ডকুমেন্টস পাঠান, কি কি সংশোধন মানে বর্তমানে কি আছে আর কি হবে এবং সংশোধনের ডকুমেন্ট হিসেবে কোন কোন কাগজ পত্র দিতে পারবেন বিস্তারিত লিখে ইনবক্স করুন। মনে রাখবেন ডকুমেন্ট ব্যতিত সংশোধন সম্ভব না
01318-403074 WhatsApp
23/02/2024
ইতিমধ্যই লালমনিরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৪ এর শুরু হয়েছে।
পিরোজপুর জেলার মাঠ শুরু হবে আগামী ৮ ই মার্চ ২০২৪ তারিখ,,,
26/01/2024
👮পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 👮
সাতি ধাপের বাছাই করার নিয়মাবলি ✅
🖋️১. প্রিলিমিনারি স্ক্রিনিং
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (police.teletalk.com.bd) লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থী মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন নিয়োগের যেকোনো পর্যায়ে বাতিল হবে। আবেদনপত্র যাচাই–বাছাই শেষে আবেদনকারীর মুঠোফোনে পরবর্তী ধাপে নির্বাচিত হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
🖋️২. শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা
এই ধাপে মোট তিন দিন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। প্রথম দিনে ভেন্যুতে প্রবেশের পর প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের মাপ এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর দুই দিনে প্রার্থীকে সাতটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয় দিনে হবে চারটি ইভেন্ট ২০০ মিটারের দৌড়, পুশ আপ, লং জাম্প ও হাই জাম্প। তৃতীয় দিনে হবে তিনটি ইভেন্ট ১৬০০ মিটারের দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং।
দ্বিতীয় দিনের প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীকে ২৮ সেকেন্ডে ২০০ মিটার দৌড়াতে হবে এবং নারী প্রার্থীকে ৩৪ সেকেন্ডে ২০০ মিটার দৌড়াতে হবে। দ্বিতীয় ইভেন্টে পুরুষ প্রার্থীকে ৩৫ সেকেন্ডে ১৫ বার পুশ আপ দিতে হবে এবং নারী প্রার্থীকে ৩০ সেকেন্ডে ১০ বার। পুরুষ প্রার্থীকে ১০ ফুট উচ্চতায় লং জাম্প দিতে হবে এবং নারী প্রার্থীকে ৬ ফুট উচ্চতায়। পুরুষ প্রার্থীর জন্য সাড়ে তিন ফুট উচ্চতার হাই জাম্প এবং নারী প্রার্থীর জন্য আড়াই ফুট উচ্চতার হাই জাম্প।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে পুরুষ প্রার্থীকে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে এবং নারী প্রার্থীকে ৬ মিনিটে এক হাজার মিটার দৌড়াতে হবে। ড্র্যাগিং ইভেন্টে পুরুষ প্রার্থীকে দেড় শ পাউন্ড ওজনের টায়ারকে টেনে ৩০ ফুট দূরত্বে নিতে হবে এবং নারী প্রার্থীকে ১১০ পাউন্ড ওজনের টায়ারকে টেনে ২০ ফুট দূরত্বে নিতে হবে। সপ্তম ইভেন্ট রোপ ক্লাইমিং। এই ইভেন্টে পুরুষ প্রার্থীকে দড়ি বেয়ে ১২ ফুট ওপরে উঠতে হবে এবং নারী প্রার্থীকে ৮ ফুট ওপরে উঠতে হবে। এই ইভেন্টে উত্তীর্ণ হলে প্রার্থী শারীরিক সহনশীলতা পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষিত হবেন।
🖋️৩. লিখিত পরীক্ষা
শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
🖋️৪. মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
🖋️৫. প্রাথমিক নির্বাচন
প্রতি জেলার শূন্য পদ ও কোটা পদ্ধতি অনুসরণ করে এবং লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
🖋️৬. পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় পাস করলে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। তবে ভেরিফিকেশনে তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।
🖋️৭. চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ
প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণকেন্দ্রে যোগদানের পর তাঁদের শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্য আবার যাচাই করবে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি। এসব তথ্যা যাচাই-বাছাই শেষে প্রার্থীকে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
https://www.facebook.com/femouscomputrsafabazar
18/01/2024
অনেক অপেক্ষার প্রহর কাটিয়ে নতুন নিয়োগে বাংলাদেশ পুলিশের সার্কুলার প্রকাশিত হলো।
✅ আবেদন শুরু- ১৯ জানুয়ারী ২০২৩ ইং।
✅ শেষ তারিখ- ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং পর্যন্ত।
26/12/2023
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন -
👍 আবেদন শুরুঃ ১০ জানুয়ারি ২০২৪ইং 👎
Deadline: 15 Feb 2024
বিস্তারিত নিচের ছবিতে দেখুন
Apply: http://army.teletalk.com.bd/
Click here to claim your Sponsored Listing.